মূল রচনা থেকে অংশ:

সে কথা শেষ করতে পারল না। কান্নায় বুজে গেল তার কণ্ঠ।কি হয়েছে ফায়জা, অবস্থা আরও খারাপ? বলল আব্দুল্নাহ।কোন জবাব না দিয়ে তরুণীটি বলল, শীঘ্রই চলুন আপনি । কেমন জানিকরছেন।আব্দুল্লাহ আহমদ মুসার দিকে তাকাল।আহমদ মুসা বলল, চল আগে ফায়জার আব্বাকে দেখে আসি। উনি কিঅসুস্থ?একজন অপরিচিত লোকের মুখে ফায়জা তার নাম শুনে চোখ তুলেতাকাল। নেকাবটি নাকের উপর দিয়ে চলে গেছে। চোখ অশ্রু ধোয়া, বিষপ্নবেদনায় পীড়িত। যেন বিধ্বস্ত একটি ফুল।আব্দুল্লাহ চলতে শুরু করে বলল, উনি আহত গুলিবিদ্ধ হয়েছিলেন।অল্প দূরে একটা গাছের তলায় একটা চাদরে শুয়ে একজন শক্ত-সমর্থমাঝ বয়েসি লোক চোখ বন্ধ করে মাথা ঠুকছিলেন। কষ্টে ফুলে ফুলে উঠছে তারবুক।আব্দুল্লাহ ছুটে গিয়ে তার মাথা তুলে নিল দুই হাতে।লোকটির পাঁজরের কাপড়ে রক্তের দাগ। পাঁজরে গুলি লাগে তার।দেখলেই বুঝা যায় অস্বাভাবিক রক্তক্ষরণের শিকার সে। গোটা দেহ তার অসাড়।আহমদ মুসা বুঝল, আঘাতটা প্রাণহানিকর নয়, রক্ত বন্ধ হলেই তাকে হয়তবাঁচানো যায়।ধীরে ধীরে চোখ খুলল লোকটি। চোখ খুলে আব্দুল্লাহকে দেখে তার চোখদুটি যেন উজ্জ্বল হয়ে উঠল। সেই সাথে নেমে এল তার চোখ দিয়ে অশ্রুর দুটিধারা। ঠোঁট দু”টি তার নড়ে উঠল। অত্যন্ত দুর্বল কণ্ঠে থেমে থেমে বলল, বাবাআব্দুল্লাহ, আমার সময় হয়েছে । আমার মা ফায়জার আর কেউ থাকল না। তোমারহাতেই ওকে দিয়ে গেলাম। ওকে দেখো।ফায়জা দাঁড়িয়েছিল। বসে পড়ল। দু"হাতে মুখ ঢেকে কেঁদে উঠল,আববা!ককেশাসের পাহাড়ে ১৩