মূল রচনা থেকে অংশ:
তৎক্ষণাৎ কোন কথা বলল না মেরী। তার শুকনো ও বেদনায় নীল হয়েযাওয়া ঠোঁট কাঁপতে লাগল। তার দু””গণ্ড বেয়ে নেমে এল নিরষ অশ্রুর দু"”টিধারা।নিজেকে সামলে নেবার চেষ্টা করে মেরী বলল, ওর কোন অপরাধ নেইভাইয়া, আমিই না বুঝে ওকে কষ্ট দিয়েছি। আমাকে যেন ও ....কথা শেষ করতে পারল না মেরী। দু”"হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙ্গেপড়ল।মেরীর মা লেডি জোসেফাইন এগিয়ে এসে কাঁধে হাত রাখল মেরীর।মেরী মায়ের কাঁধে মুখ গুজল।আহমদ মুসা মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। বেদনার একটা নিলছায়াতারও মুখ ঢেকে দিয়েছে। কি বলবে সে মেরীকে ভেবে পেল না।লেডি জোসেফাইনেরও চোখ ভিজা । তারও মুখে কোন কথা নেই।নিরবে মেয়ের পিঠে সে হাত বুলিয়ে দিচ্ছিল।অসহনীয় এক নিরবতা । নিরবতা ভাঙ্গল সিষ্টার মেরীই।রুমাল দিয়ে দুচোখ মুছে বলল, ভাইয়া আপনি যান, আপনি আহত ।-ভাইয়ার কিছু করার থাকলে বল মেরী।“হোয়াইট ওলফের হাত থেকে বাঁচিয়ে ভাইয়া আমাদের নতুন জীবনদিয়েছেন। আমি জানি, আমরা যেখানেই থাকি ভাইয়া আমাদের খোজ নিবেন।মেরী থামল। একটা ঢোক গিলল মেরী। তারপর বলল, আমি পালাচ্ছি, কিন্তুসালমান আমাকে যে নতুন জীবন পথের সন্ধান দিয়েছে তা থেকে আমি পালাতেপারব না।-খুশী হলাম মেরী। জীবনের এ পথ জীবনের সব ব্যথাই ভুলিয়ে দিতেপারে।-না ভাইয়া, মানুষ সব ব্যথা ভুলতে চায়না। অনেক ব্যথা আছে যাজীবনের সঞ্চয়, জীবনের শক্তি। তা হারালে যে জীবনের সব হারিয়ে যায়।কান্নায় রুদ্ধ হয়ে গেল মেরীর কণ্ঠ।বলকানের কানা ১৩