মূল রচনা থেকে অংশ:
মনিরার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল । হায়, এ মুহূর্তে তাকে কেবাচাবে, কে তাকে রক্ষা করবে! মনিরা লোকটার দিকে তাকাল । আরএকদিন সে এমনি অবস্থায় পড়েছিল । শেষ পর্যন্ত খুন করতে বাধ্য হয়েছিলসে; কিন্তু আজ সে কি উপায়ে নিজেকে রক্ষা করবে, কোথায় লুকাবে_-লোকটা লালসাপুর্ণ মনোভাব নিয়ে এগিয়ে. আসছে।কাচের গ্রাস।মনিরা একবার বোতলগুলোর দিকে তাকিয়ে দেখে নিল।লোকটা এগিয়ে আসছে তার দিকে । কি ভয়ংকর তার চেহারা! লোকটানিশ্চয়ই মদ খেয়েছে, পা দু'খানা ওর টলছে।লোকটা যতই এগিয়ে আসছে, মনিরা ততই এ টেবিলটার দিকেএগুচ্ছে, যে টেবিলে সাজানো রয়েছে কয়েকটা মদের বোতল ।হঠাৎ মনিরা ছুটে গিয়ে একটা বোতল তুলে নিল হাতের মুঠায়।মাতালটা তখনও দু'হাত বাড়িয়ে এগিয়ে আসছে!মনিরা বোতলটা ছুড়ে মারল লোকটার মাথা লক্ষ্য করে। |মুহূর্তে একটা বীভৎস কাণ্ড ঘটে গেল। মনিরার নিক্ষিপ্ত বোতলটালোকটার মাথায় লেগে খান খান হয়ে ভেঙ্গে পড়ল ।.লোকটার মাথা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরুতে লাগল।৯. মনিরা দরজা খুলে ছুটে বেরিয়ে গেল.মাথায় আহত জায়গাটা চেপে ধরে লোকটাও ছুটলো পিছু পিছু।মনিরা কিছুদূর এগুতেই দেখল সামনে যমদূতের মত দীড়িয়েহেমাঙ্গিনী; খপৃ্.করে ধরে ফেলল সে মনিরাকে!ততক্ষণে মনিরার পেছনে এসে দীড়িয়েছে শয়তান মাতালটা ৷ তারসমস্ত শরীর রক্তে রাঙা হয়ে উঠেছে।হেমাঙ্গিনী ক্রুদ্ধ সিংহীর ন্যায় গর্জন করে উঠল । একবার নয়, দু'বারতার. পাওয়া টাকা হাতছাড়া হয়ে গেল ।-রাগে মনিরার গলাটা দু'হাতে টিপেধরলো, দাতে দাত পিষে বলল-_ তোকে খুন করব!