মূল রচনা থেকে অংশ:
-না। এই দূর্গ এলাকা সহ মনাস্তিরে বিপুল মুসলিম বসতি ছিল। দ্বিতীয়বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত এখানে জনসংখ্যার অর্ধেকই ছিল মুসলমান। সবাইমনাস্তিরকে মুসলিম শহর বলে মনে করত। তারপরেই এল মুসলমানদের জীবনেবিপর্যয়। কম্যুনিজম ও "মিশেল" বাহিনীর যৌথ ষড়যন্ত্রে ধীরে ধীরে মুসলমানরাহারিয়ে গেল মনাস্তির থেকে। থামল মাজুভ।সঙ্গে সঙ্গেই আহমদ মুসা প্রশ্ন করল, কোথায় গেল তারা?-কেউ তা বলতে পারবে না। ব্যাপারটা একদিনে ঘটেনি । লবন যেমনকোন কিছুকে ক্ষয় করে ধীরে ধীরে তেমনি। কাউকে হত্যা করা হয়েছে । কাউকেচালান করা হয়েছে দূরে কোথাও। একদিন সকালে উঠে দেখা গেল, চারটি বাড়িশন্য- খাঁ খাঁ করছে, মানুষ নেই। কোথায় গেল, কে নিয়ে গেল, কেউ বলতেপারেনা। কারও জিজ্ঞাসা করারও ক্ষমতা ছিলনা । এই ভাবেই মুসলিম জনপদউজাড় হয়ে গেছে। আমরা যতদূর জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই কোন একসময় থেকে এই দুর্গ মসজিদে আর আযান হয়না। মেরমাতও হয়নি।মাজুভ গাড়িটি হাইওয়ে থেকে নামিয়ে দুর্গমুখী এক ভাঙ্গা রাস্তা দিয়েচালিয়ে দুর্ণের নিশ্চিহ্ন প্রায় গেটের কাছে দাঁড় করাল।গাড়ি থেকে সবাই নামল।চারজনই ভাঙ্গা দুর্গে প্রবেশ করল। দুর্গের কোন ঘরই অক্ষত নেই। কোনকোনটির ছাদ ভাঙতে ভাঙতে টিকে থাকলেও দরজা-জানালার অস্তিত্ব নেইকোথাও । দেয়াল কোথাও টিকে আছে, কোথাও নেই।দুর্গের মধ্যে আলো-আঁধারী, সেই সাথে অপরিচিত এক নিরবতা । এইনিরবতার সাথে জমাট বেঁধে আছে ইতিহাস, যে ইতিহাসের খুব অল্পই এখনমানুষের জানা। যেখানে অজানা, সেখানেই বাসা বেধে থাকে রহস্য। আররহস্যের দ্বারে উকি দিতে গেলেই মুখ তুলে দীড়ায় এক প্রকারের আশংকা ওআতঙ্ক। এই জন্যই বুঝি প্রাচীর সৌধমালার কংকালে প্রবেশ করলে এক নতুনভাব এবং আবেশ এসে ঘিরে ধরে।দানিয়ুবের দেশে ১৩