মূল রচনা থেকে অংশ:

“স্যরি।” বলল মাকোনি।“ধন্যবাদ ।” আহমদ মুসা বলল।আহমদ মুসা গিয়ে সোফায় বসল।বসল সবাই।আহমদ মুসা বসেই বলল, “ডাঃ মার্গারেট আপনাকে যে খবর দিয়েছে সেকে?” আহমদ মুসার চোখ নিচু। মুখে ভাবনার চিহ্।ডাঃ মার্গারেট পাশের সোফায় বসে ছিল। সে মুহূর্তের জন্যে চোখ তুলেএকবার আহমদ মুসার দিকে তাকাল। বলল, “জানিয়েছে আমার এক বান্ধবী ।'“কি করে জানতে পারল সেঃ,বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীত দিকে রাস্তার ওপাশে স্বাস্থ্য দফতরপরিচালিত সেন্ট্রাল মেডিকেল ষ্টোর। সে ষ্টোরেরই সেলস ম্যানেজার আমার সেইবান্ধবী । কিছুক্ষণ আগে দু'জন লোক, যার একজন সানসালভাদরের, এ দোকানেওষধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে গিয়েছিল। তাদের তাড়াহুড়া দেখে আমারবান্ধবী কারণ জিজ্ঞেস করেছিল। উত্তরে তারা জানায়, আমাদের খুব তাড়াতাড়িসাউথ টার্কো দ্বীপে পৌছতে হবে। কেন সেখানে কোন দৃর্ঘটনা.......? জিজ্ঞেসকরেছিল আমার বান্ধবী । আমার বান্ধবীকে কথা শেষ করতে না দিয়েই তারা বলে,না দুর্ঘটনা ঘটেনি। তবে সুর্ঘটনা ঘটবে সেখানে । তাহলে ওষধ ও চিকিৎসাসরঞ্জামের প্রয়োজন কেন? বলেছিল আমার বান্ধবী । সুলক্ষ্যের জন্যে যুদ্ধ কিসুঘটনার মধ্যে পড়ে না? বলেছিল তাদের একজন। তা পড়ে। কিন্তু তার জন্যেএত তাড়াহুড়া কেন? জিজ্ঞেস করে আমার বান্ধবী। আমরা অনেক লোক যাচ্ছিতো। প্রস্তুত হয়ে বের হতেও তো সময় লাগবে । তারা বলেছিল।এসব কথা থেকেই আমার বান্ধবীর মনে হয়েছে সাউথ টার্কো দ্বীপে বড়কিছু ঘটতে যাচ্ছে। সাউথ টার্কো দ্বীপে আমি এসেছি এবং সাউথ টার্কোতে এপর্যন্ত কি ঘটেছে সে জানে। সুতরাং তার মনে সন্দেহ উদয় হবার সাথে সাথে সেটেলিফোন করেছে আমার কাছে।” বলল মার্গারেট।আহমদ মুসা গভীরভাবে ভাবছিল। ডাঃ মার্গারেট কথা শেষ করলেওআহমদ মুসা তৎক্ষণাৎ কিছু বলল না।ক্যারিবিয়ানের দ্বীপদেশে ১৩