মূল রচনা থেকে অংশ:
“তারা কয়েকজন ছিল। খেয়াল করে দেখিনি কয়জন।” ভয় ওদ্বিধাজড়িত কণ্ঠে বলল পলা জোনস।কেলভিন তাকাল ভিক্টর রাইয়ার দিকে । কেলভিনের চোখে সন্দেহ।পরক্ষণেই সে মুখ ঘুরাল পলা জোন্সের দিকে । বলল, “উদ্ধারকারীদের তো আপনিদেখেছেন।?হ্যাঁ।” বলল পলা জোনস।“দেখলে তো নিশ্চয় চিনতে পারবেন।” কেলভিন বলল ।“আলো আঁধারীর মধ্যে দেখেছি তো!” বলল পলা জোনস। আবারদ্বিধাজড়িত কণ্ঠ তার।কেলভিন কেনেইরা তাকাল ভিক্টর রাইয়ার দিকে। তার চোখে বিরক্তিরভাব সুস্পষ্ট। বলল, “মি. রাইয়া চলুন একে আমাদের অফিসে নিয়ে যাই। ফাইলেআমাদের প্রচুর ফটো আছে। ক্রিমিনাল থেকে অস্ত্রবাজ কেউ বাদ নেই। ফাইলদেখে পলা জোনস আমাদের মূল্যবান সহযোগিতা করতে পারবেন।”“সেটাই ভাল। তাই চলুন।” বলল ভিক্টর রাইয়া।মুখ শুকিয়ে এতটুকুন হয়ে গেল পলা জোনসের। ভয় ও উদ্বেগে আচ্ছননহয়ে গেল তার চোখ-মুখ। মুখ থেকে কোন কথা সরল না তার।ভিক্টর রাইয়াই কথা বলে উঠল আবার, “তৈরী হয়ে নিন মিস পলা।'ভিক্টর রাইয়ার কথা শেষ হবার আগেই ড্রইং রুমে প্রবেশ করল মিসেসজোনস।“পলা, কোথাও যাচ্ছিস নাকি? বলে মিসেস জোনস ভিক্টর রাইয়া ওকেলভিন কেনেইরার দিকে বিস্ময়ের চোখে তাকাল।হারতার গোয়েন্দা বিভাগের ডিজি।” আর কেলভিন কেনেইরাকে দেখিয়ে বলল,“ইনি গত রাতে যিনি মারা গেছেন সেই এমানুয়েলের দলের একজন বড়কর্মকর্তা। এরা গতরাতের ঘটনার তদন্তে এসেছেন।'“ওয়েলকাম আপনাদেরকে । কিন্তু পলা কোথাও যাবে যেন বলছিলেন।,বলল মিসেস জোনস ভিক্টর রাইয়াকে লক্ষ্য করে।গুলাগ থেকে টুইনটাওয়ার ১৩