মূল রচনা থেকে অংশ:

না মি. প্রেসিডেন্ট, এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারা তো কিছুইবলেননি আমাকে?“আশ্চর্য! তুমি জান না এত বড় ঘটনা? তুমি ইসলাম ধর্ম সম্পর্কেতাদেরকে কোন সময় কিছু বলনি?, বলল প্রেসিডেন্ট । তার কণ্ঠে বিস্ময়।“ইসলামের বিভিন্ন দিক নিয়ে দু"চারটা কথা কখনও কখনও বলেছি। এরবেশি কিছু নয়। আমি তাঁদের ধর্ম বিশ্বাস নিয়ে কোন সময়ই কিছু বলিনি ।প্রেসিডেন্ট হাসল। বলল, “আহমদ মুসা, কোন আদর্শের দিকে আহ্বানদুভাবে হতে পারে। একটা হলো, মুখে বা লিখিতভাবে বলা, আরেকটার মাধ্যমদৃষ্টান্ত উপস্থাপন। তুমি মুখে তাদেরকে ইসলামের পরিচয় বলনি, কিন্তু তোমারমধ্যে তারা জীবন্ত ইসলামকে দেখেছে। সেই ইসলামই তাদের আকৃষ্ট করেছে,যেমন আকৃষ্ট করেছে ড. আয়াজ ইয়াহুদ, ড. হাইম হাইকেল, মরিস মরগ্যান,প্রফেসর আরাপাহোদের পরিবারসহ সান ওয়াকারদের মত তোমার সানিধ্যেআসা বহু পরিবারকে ।”বিস্ময় ফুটে উঠেছে আহমদ মুসার চোখে-মুখে । বলল, “মি. প্রেসিডেন্ট,আমি শুধুমাত্র সান ওয়াকাররা ছাড়া আর কারো বিষয়ে কিছুই জানি না। তাদেরসবার ব্যাপারে নতুন কিছু জানেন?হাসল আবার প্রেসিডেন্ট। বলল, “আহমদ মুসা, তোমার দৃষ্টি সামনে।তুমি যে পথ মাড়িয়ে যাও, সেদিকে আর ফিরে তাকাও না তুমি । কিন্তু আমি দেশেরপ্রেসিডেন্ট। সব জানতে হয় আমাকে ।”“ধন্যবাদ মি. প্রেসিডেন্ট। আমার একটা কৌতুহল, জানার একটা ফলআছে, ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক। আপনার মধ্যে এই জানার ফলটাকি ধরনের?হো হো করে হেসে উঠল প্রেসিডেন্ট। বলল, “তুমি আমাকে ফাঁদেফেলতে চাও আহমদ মুসা। ওটা বলব না। প্রেসিডেন্সিয়াল সিক্রেট ওটা। তবেএটুকু বলতে পারি, তুমি সত্যিই একটা বিস্মায়। ধর্ম-নিরপেক্ষ-মানবতা ওধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিকতার এই জয়-জয়কারের যুগে তুমি একটা ধর্মকে সংগ্রাম,কালাপানির আন্দামানে ১৩