মূল রচনা থেকে অংশ:
নড়ে ওঠল এবার আহমদ মুসার ডান হাতের রিভলবার। গর্জে ওঠলআবার। একটা গুলী গিয়ে জেনারেল কৃষ্মূর্তির কানের একটা অংশ ছিড়ে নিয়েবেরিয়ে গেল।জেনারেল কৃষ্ণমূর্তি চিৎকার করে উঠে বসে রশি কুড়িয়ে নিয়ে গভর্নরবিবি মাধবের পা দুটি ও পরে পিছ মোড়া করে হাত দুটি বাঁধল।“বিভেন বার্গম্যান ওরফে আহমদ মুসা”, গর্জে উঠল গভর্নর বিবি মাধব,“মনে রেখ আমি শুধু আন্দামানের গভর্নর নই, আমি ভারতে একজন রাজনীতিক ।তোমাকে এই আচরণের জন্যে চরম মূল্য দিতে হবে।;“আমার কথা পরে, আপনি নিজের কথা আগে ভাবুন বিবি মাধব। ভারতেসংবিধান এবং ভারতের জনগনের বিরুদ্ধে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।অন্যান্য সব প্রমাণ যোগড় হয়েছে। আজ আপনাকে হাতে-নাতে ধরায় সবচেয়েবড় প্রমাণ যোগাড় হয়ে গেল।;আহমদ মুসা এ কথাগুলো বলছিল আর বাঁধছিল জেনারেল কৃষ্ণমুর্তিকে।বাঁধা হয়ে গেলে উঠে দাঁড়াল আহমদ মুসা।তাকাল আহমদ মুসা সাতরে আসা বাকি দুই জনের দিকে। ওরা কুলেরদিকে পালাচ্ছিল। আহমদ মুসা হাসল। বলল, “তোমরা তীরেই যাও, বোটেজায়গা হবেনা।'আহমদ মুসা রিভলবার পকেটে রেখে মোবাইল বের করল । কল করারজন্য মোবাইল মুখের কাছে তুলে নিল। ওপার থেকে কর্নেল সুরোন্দ্রের কণ্ঠ পেয়েবলল, “গুড নিউজ কর্ণেল মি. সুরেন্দ্র। পরিকল্পনা কাজ দিয়েছে। মহামুনিশিবনাথ সংঘমিত্র ওরফে গভর্নর বিবি মাধব একজন সংগীকে নিয়ে বোটেএসেছেন সাঁতরে তাঁকে বন্দী করা হয়েছে। ওপার থেকে আপনার ভয় দেখানোখুব কাজ দিয়েছে।'স্যার, এটা তো ছিল আপনারই পরিকল্পনা । ধন্যবাদ স্যার। এখন কিকরণীয় বলুন। গুলী করতে করতে তীর পর্যন্ত কি আমরা এডভান্স করব?” ওপারথেকে বলল সিবিআই-এর কর্নেল সুরেন্দ্রপাত্তানীর সবুজ অরন্যে ১৩