মূল রচনা থেকে অংশ:
ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম -পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দীড়াইয়াছে। গাড়িতে সেতার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখেতাকাইয়া, তার কথা শুনিয়া, ভাব দেখিয়া স্টেশন-মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকেআড়ালে লইয়া গিয়া কী কথা হইল জানি না। দেখা গেল, গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর-একটাগাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার একপন্তন চানা-মুঠ খাইতে শুরু করিল,আর আমি লঙ্জীয় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম |কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপষন বাঁধিয়া প্রস্তৃত-- স্টেশনে একটি হিন্দুস্থানিচাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল।মা তখন আর থাকিতে পারিলেন না। জিজ্ঞাসা করিলেন, “তোমার নাম কী, মা।”মেয়েটি বলিল, “আমার নাম কল্যাণী ।শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম।“তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন।"তার পরেই সবাই নামিয়া গেল।উপসংহারমামার নিষেধ অমান্য করিয়া, মাতৃ-আজ্ঞা ঠেলিয়া, তার পরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীরবাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি ; শম্তুনাথবাবুরহৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, “আমি বিবাহ করিব না ।"আমি জিজ্ঞাসা করিলাম, “কেন ॥”সে বলিল, “মাতৃ-আজ্ঞা |”কী সর্বনাশ ! এ পক্ষেও মাতুল আছে নাকি।তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে। সেই বিবাহ-ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রতগ্রহণ করিয়াছে।কিন্তু, আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে--সে যেন কোন্ ওপারের বাশি-- আমার সংসারের বাহির হইতে আসিল-- সমস্ত সংসারের বাহিরে ডাকদিল। আর, সেই যে রাধিনর অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল “জায়গা আছে', সে যে আমারচিরজীবনের গানের ধুয়া হইয়া রহিল । তখন আমার বয়স ছিল তেইশ, এখন হইয়াছে সাতাশ । এখনোআশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই।তোমরা মনে করিতেছ, আমি বিবাহের আশা করি ? না, কোনোকালেই না। আমার মনে আছে,কেবল সেই একরাধিনর অজানা কণ্ঠের মধুর সুরের আশা-- জায়গা আছে। নিশ্চয়ই আছে। নইলে দীঁড়াবকোথায় ? তাই বৎসরের পর বৎসর যায়-- আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখনসুবিধা পাই কিছু তার কাজ করে দিই-- আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা,তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না; কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গাপাইয়াছি।