মূল রচনা থেকে অংশ:
আমাদের হৃদয় সেই প্রসন্নতা লাভ করে । অতীতকালের প্রবাহধারা যে হৃদয়ে আসিয়া শুকাইয়া যায় সেহৃদয় কি মরুভূমি !এ বুঝি এসেছি বৃন্দাবন।আমায় বলে দে রে নিতাইধন !ওরে, বৃন্দাবনের পশুপাখীর রব শুনি নাকি কারণ!ওরে, বংশীবট অক্ষয়বট কোথা রে তমালবন !ওরে, বৃন্দাবনের তরুলতা শুকায়েছে কি কারণ!ওরে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোথা গিরি গোবর্ঘন !কেন এ বিলাপ ! এ বৃন্দাবনের মধ্যে সে বৃন্দাবন নাই বলিয়া । বর্ত মানের সহিত অতীতের একেবারেবিচ্ছেদ হইয়াছে বলিয়া ! তা যদি না হইত, যদি আজ সেই কুর্জের একটি লতাও দৈবাৎ চোখে পড়িত,তবে সেই ক্ষীণ লতাপাশের দ্বারা পুরাতন বৃন্দাবনের কত মাধুরী বাধা দেখিতাম।