মূল রচনা থেকে অংশ:

গলির ধারের ছোটোখাটো ঘরকন্নাটির উপর যখন সকালবেলাকার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়াপতিত হইবে তখন সেখানে সহসা কী লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে-- কী লাঞ্ছনা, কী হাহাকার জাগ্রত হইয়াউঠিবে !হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাদিয়া মরিতে লাগিল ; সকরুণ অনুনয়সহকারে বলিতে লাগিল, “এখনো রাত আছে।আমার মা, আমার দুটি ভাই, এখনো জাগে নাই ; এখনো আমাকে ফিরাইয়া রাখিয়া আইস ।” কিন্তু, তাহার দেবতাকর্ণপাত করিল না; এক দ্বিতীয় শ্রেণীর চক্রশব্মমুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙিক্ষিতস্বর্গ লোকাভিমুখে লইয়া চলিল।ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আর-একটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আর-এক পথেপ্র্থান করিলেন-- রমণী আকণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল।মোহিতমোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম । রচনা পাছে “একঘেয়ে হইয়া উঠেএইজন্য অন্যগুলি বলিলাম না।এখন সে-সকল পুরাতন কথা উ্থাপন করিবার আবশ্যকও নাই। এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে,এমন কোনো লোক জগতে আছে কিনা সন্দেহ। এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন, তিনি আহিকিতর্পণ করেনএবং সর্ব দাই শাস্ব্রালোচনা করিয়া থাকেন। নিজের ছোটো ছোটো ছেলেদিগকেও যোগাভ্যাস করাইতেছেন এবংবাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুদ্গণের দুম্প্রবেশ্য অন্তঃপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন। কিন্তু, এককালেতিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছিলেন বলিয়া আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতমদণ্ডবিধান করিয়া থাকেন।ক্গীরোদার ফাসির হুকুম দেওয়ার দুই-এক দিন পরে ভোজনবিলাসী মোহিত জেল-খানার বাগান হইতে মনোমতোতরিতরকারি সংগ্রহ করিতে গিয়াছেন। ক্মীরোদা তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্তহইয়াছে কি না জানিবার জন্য তাহার কৌতৃহল হইল । বন্দিনীশালায় প্রবেশ করিলেন।দূর হইতে খুব একটা কলহের ধুনি শুনিতে পাইতেছিলেন। ঘরে ঢুকিয়া দেখিলেন ক্ষীরোদা প্রহরীর সহিত ভারিঝগড়া বাধাইয়াছে। মোহিত মনে মনে হাসিলেন ; ভাবিলেন, স্ত্রীলোকের স্বভাবই এমনিই বটে ! মৃত্যু সনিকট তবুঝগড়া করিতে ছাড়িবে না। ইহারা বোধ করি যমালয়ে গিয়া যমদূতের সহিত কোন্দল করে।মোহিত ভাবিলেন, যথোচিত ভ্সনা ও উপদেশের দ্বারা এখনো ইহার অন্তরে অনুতাপের উদ্রেক করা উচিত।সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীরোদার নিকটবর্তী হইবামাত্র ক্মীরোদা সকরুণস্বরে করজোড়ে কহিল, “ওগো জজ্বাবু,দোহাই তোমার ! উহাকে বলো, আমার আংটি ফিরাইয়া দেয় ॥”প্রশ্ন করিয়া জানিলেন, ক্ষীরোদার মাথার চুলের মধ্যে একটি আংটি লুকানো ছিল-- দৈবাৎ প্রহরীর চোখে পড়াতেসে সেটি কাড়িয়া লইয়াছে।মোহিত আবার মনে মনে হাসিলেন। আজ বাদে কাল ফাঁসিকাষ্ঠে আরোহণ করিবে, তবু আংটির মায়া ছাড়িতেপারে না ; গহনাই মেয়েদের সর্বস্ব !প্রহরীকে কহিলেন, “কই, আংটি দেখি?” প্রহরী তাহার হাতে আংটি দিল।তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন, এমনি চমকিয়া উঠিলেন। আংটির এক দিকে হাতির দীতের উপরতেলের রঙে আকা একটি গুম্ষশশ্রুশোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপর দিকে সোনারগায়ে খোদা রহিয়াছে-- বিনোদচন্দ্র।তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার ক্ষীরোদার মুখের দিকে ভালো করিয়া চাহিলেন।চব্বিশ বৎসর পূর্বেকার আর-একটি অশ্র-সজল প্রীতিসুকোমল সলভ্জশহ্কিত মুখ মনে পড়িল ; সে মুখের সহিতইহার সাদৃশ্য আছে।মোহিত আর-একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখনতাহার সম্মুখে কলঙ্কিনী পতিতা রমণী একটি ক্ষুদ্র ্বর্ণাঙ্গুরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণ ময়ী দেবীপ্রতিমার মতোউদ্ভাসিত হইয়া উঠিল।