মূল রচনা থেকে অংশ:
হঠাৎ কেন কোচবিহারে আগমন ! ইউ এফ ও রহস্য %তারপর সে হা-হা করে জোরে হেসে উঠল ।কাকাবাবু বললেন, “এখানকার ইউ ওফ ও"র খবর কাগজে ছাপা হয়েছে,রডিয়ে বলেছে। এ-ব্যাপারে তোমাদের পুলিশের বক্তব্য কি শুধুঅট্রহাসি ?”অনিব্ণ বলল, “না কাকাবাবু, সত্যিকারের ইউ এফ ও দেখা গেলে তোআমিই ছবি তুলতাম | জানেনই তো, গ্রামের লোক একটা কিছু হুজুগ পেলেইমেতে ওঠে । তিলকে তাল করে । ওটা একটা আর্মির হেলিকপটার । আমিনিজে খোঁজখবর নিয়ে জেনেছি ।”কাকাবাবু জিজ্ঞেস করলেন, “বনবাজিতপুরের মতন একটা নগণ্য গ্রামেআর্মির হেলিকপটার প্রায়ই মাঝরাত্তিরে এসে চক্কর দেয় কেন £”অনিবণি বলল, “ওই হেলিকপটার চালায় কর্নেল সমর চৌধুরী । আপনারসঙ্গে আলাপ করিয়ে দেব, বেশ মজার মানুষ । অনেক ব্যাপারে উৎসাহআছে। টোবি দত্তর বাড়িতে নীল আলোটা কেন জ্বলে সেটা উনি দেখতেযান।”কাকাবাবু বললেন, “টোবি দত্তটাই বা কে ? আর নীল আলোর ব্যাপারটারকথাও তো কিছু কাগজে লেখেনি !”অনিবণি বলল,. “আসল কথাটাই তো লেখেনি ! টোবি দত্তকে নিয়েই যতকৌতৃহলের সৃষ্টি । টোবি দত্তের অন্য একটা নাম আছে নিশ্চয়ই । কিন্তু সবাইটোবি দত্ত বলেই জানে । এই টোবি দত্তর বয়েস হবে পঞ্চাশ-বাহান্ন, বেশ ল্বাআর শক্ত চেহারার মানুষ । এককালে এই টোবি দত্তের বাড়ি ছিল দিনহাটায়,সেখানকার ইন্কুলে পড়ত, সাধারণ গরিবের ছেলে, ক্লাস নাইনে পড়তে-পড়তেহঠাৎ সে একদিন উধাও হয়ে যায় । নিরুদ্দেশ । তারপর পঁয়তিরিশ বছর কেটেগেছে, কেউ তার কোনও খোঁজখবর পায়নি । হঠাৎ গত বছর সে ফিরে এসেছেএখানে । এর মধ্যে তার বাবা-মা মারা গেছেন, আত্মীয়্জনও কেউ নেই ।টোবি দত্ত এখন দারুণ বড়লোক | বিদেশের কোনও জায়গা থেকে অনেকটাকা রোজগার করেছে ।”সন্ত বলল, “এন আর আই %”কাকাবাবু বললেন, “আজকাল সব কিছুর সংক্ষেপে নাম দেওয়া চালু হয়েগেছে । কোনটা যে কী, তা অনেক সময় বোঝা যায় না । এন আর আই মানে,যে-ভারতীয়কে বিশ্বাস করা যায় না, তাই না ! নন রিলায়েব্ল ইন্ডিয়ান 1”অনিবণি হেসে বলল, “এন আর আই মানে সবাই জানে নন রেসিডেন্টইন্ডিয়ান, যে-ভারতীয় বিদেশে থাকে । তবে এ-ক্ষেত্রে আপনার দেওয়ামানেটাই বোধ হয় ঠিক। টোবি দত্তর রকমসকম কিছুই বোঝা যায় না।পুলিশকেও সে নাজেহাল করে দিতে পারে |”৪