মূল রচনা থেকে অংশ:
ছবিঘরে অন্ধকার ৩২৩মেজদা মিটিমিটি হাসছে । কারণ, তাকে একবারও অনুরোধ করল না কেউ।মা মুড়োটা আমার পাতে ফেলে দিলেন। 'আমার একটু গুরুভোজনই হয়ে গেল। ও বেলা খিচুড়ি, মাছ ভাজা, ইলিশমাছের ডিম, আবার এবেলা এতবড় মুড়ো-মুড়োটা ভেঙে, কিছুক্ষণ পর ভেতরের ঘিলুটা চুষতে চুষতে হঠাৎ আমারআবার মনে পড়ল রমেশ জ্যাঠার কথা । দুশো আট দিন অনশন? দুশো আট দিন!একটা যাচ্ছেতাই ব্যাপার।২রমেশ জ্যাঠাকে নিয়ে কিছু লেখার প্রশ্নই আসত না, যদি না এরপর আর একটিবিচিত্র যোগাযোগ ঘটত । সেটাই একটু সবিস্তারে বলতে হবে। রীতিমত নাটকীয়বাপার।এর দু'দিন বাদেই আমার বন্ধু দেবরাজের সঙ্গে আমি একটা অভিযানেবেরিয়ে পড়লাম। দেবরাজের নেশা ছিল দুর্লভ বই সংগ্রহ করা। এখন সেটাইপেশা হয়ে দাঁড়িয়েছে । বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে পুরোনো দৃষ্প্রাপা বই খুঁজেআনে। পণ্ডিত. গবেষক বা বিদেশী বিশ্ববিদ্যালয় সেগুলো বেশ ভালো দামে কিনেনেয়। দেবরাজ খবর র।খে কোথায় কোথায় পাওয়া যায় এরকম বই। এই বই-সংগ্রহ অভিযানে বেরিয়ে নানা রকম উত্তেজক আডভেঞ্চারও হয় প্রায়ই। আমিসঙ্গে যাই সেই লোভে । |পুরোনো আমলের রাজা-মহারাজা বা জমিদার বাড়িগুলোতে অযত্রে অনাদরেএরকম বহু বই পড়ে আছে । কোন এক সময়, কোন বইপ্রেমিক রাজা বা জমিদারশখ করে বই কিনে বানিয়েছিলেন লাইব্রেরি, বর্তমান বংশধররা সেসব বইয়েরখোজও রাখে না। অবহেলায় ফেলে রাখা সেইসব বই উইপোকায় কাটে । আমরাসেইসব বাড়িতে হানা দিই। টাক৷ দিয়ে কিম অথবা মিথো কথা বলে ভুলিয়ে-ভালিয়ে অথব। তাতেও না হলে চুরি করে সেই সব বই আমাদের আনা চাই-ই। এজন্যআমাদের বিবেক-দংশন হয় না। কারণ, বই জিনিসটা এমনই যা অযত্রে ফেলেরাখার চেয়ে আগ্রহী পাঠকের হাতে পৌঁছে: দেওয়া একটা পবিত্র কাজ।এবার আমরা গেলাম পুর্ণিয়ায়। দেবরাজ আগে থেকেই গুপ্তচর মারফত খবরপেয়েছিল যে পূর্ণিয়ায় এক জমিদার বাড়িতে কিছু অত্যন্ত দামী বই আছে। অনেক