মূল রচনা থেকে অংশ:
সময় চলে গেছে।আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলুম?চোখ-মেলা শূন্যতায় শুধু চোখে পড়লোআমায় ঘিরে রয়েছে পাতলা সবুজ বাতাবরণএবং এক চতুষ্কোণ অন্ধকার সীমারেখাসমস্ত চেয়ার ও টেবিলগুলি নগ্নশত শত বিশ্বাস ও কলম্বর বিবর্জিতএই স্থানে আমি আগে কখনো আসিনিযেন আমাকে নির্বাসন দিয়ে সবাইআত্মর্গেপন করেছেআমার পকেটে একটি পয়সা নেইসিগারেট-দেশলাই নেইকোনও ঠিকানা লেখা কাগজ নেইবুক পকেটের অতি পরিচিত কলমটি নেইএমনকি কপাল থেকে হিজিবিজি মুছে ফেলবার জন্যরুমালটি পর্বস্ত নেইসিঁড়ি দিয়ে নেমে আসে পা-জামা ও পাজাবি পরাআমার একুশ বছরের শরীরদরজার কাছে সেই চেনা মুখটিও নেইদোকান বন্ধ করে ইসমাইল চলে গেছে কোথাওধোঁয়ার মুখশুদ্ধি এখন কেউ ধারও দেবে নাআমার হাতে ঘড়ি নেইআকাশে চন্দ্র-নক্ষত্র নেইপথের বাতিগুলো নেভানোযেন এক খণ্ুযুদ্ধের পর কবরখানায় নিস্তব্ধতাএই রকম সময়ে নিঃম্বতাও এক রকম অহংকারএনে দেয়যেন এই জনশূন্য কলেজ স্ট্রিটের আমিই রাজাআমি এখন হাততালি দিয়ে বলতে পারি,কোই হ্যায়?আমার নির্দেশে এখানে শুরু হতে পারে বুন্ৎসবঝাঁপফেলা দোকানগুলোর ভেতর থেকেমৃত গ্রস্থকারেরা কৌতৃহল মেশানো ভয়েউঁকিঝুঁকি দিয়ে দেখছেন আমাকেছাপা অক্ষর ও শব্দের এই জগৎটিকে একটুখানি১৯