মূল রচনা থেকে অংশ:
গিয়েছিলাম। প্রফেসর ভার্গব এতবড় পণ্ডিত, তিনি মুদ্রাগুলো আসল না নকলতা চিনবেন না, এমন তো হতে পারে না। অথচ তার কাছ থেকেই লোকেএগুলো কিনেছে।”পুলিশ কমিশনার পদ্মনাভন বললেন, “আমি ভার্গবকে অনেকদিন ধরে চিনি,শ্রদ্ধা করি। অথচ আমারই আদেশ নিয়ে ওকে গ্রেফতার করতে হল। অবশ্যকোটে ওর জামিন পাওয়া নিয়ে আমরা আপত্তি করিনি।”ভার্গব বললেন, “জামিনে ছাড়া পেলাম তো বটে, কিন্তু তারপর মামলা চলবে।আমার দারুণ বদনাম রটে গেল। কেউ আমার কথা বিশ্বাস করে না। আমার তখনদিশাহারার মতন অবস্থা। তাই একদিন রায়চৌধুরীকে ফোন করে পরামর্শচাইলাম।”পদ্মনাভন বললেন, “রায়চৌধুরী, এর পরের অংশটা আপনি বলুন!”কাকাবাবু বললেন, “অপরাধ জগৎ নিয়ে তো আমার কারবার নয়। আমিরহস্যসন্ধানী। ভার্গব আমার অনেক দিনের বন্ধু, আমিও ইতিহাসের ভক্ত। পুরনোআমলের মুদ্রা নিয়ে কিছু নাড়াচাড়া করেছি এক সময়। যাদের আমি বন্ধু বলেমেনে নিই, তাদের আমি একশো ভাগ বিশ্বাস করি। সুতরাং আমি ধরেই নিলাম,ভার্গবের পক্ষে জাল মুদ্রা বিক্রি করা একেবারেই সম্ভব নয়। নিশ্চয়ই এর মধ্যেকোনও ষড়যন্ত্র আছে।”পদ্মনাভন বললেন, “এমনিতে পঞ্চাশ টাকা-_একশো টাকার নোট কেউ কেউজাল করে, ধরাও পড়ে যায়। কিন্তু ইতিহাসের আমলের কয়েনও যে জাল হয়,সে কথা আগে শুনিনি।”কাকাবাবু বললেন, “এটা একটা খুব লাভজনক ব্যবসা, সারা পৃথিবীতেই চলে।ভার্গবের ফোন পেয়ে ভাবলাম, গিয়ে দেখাই যাক ব্যাপারটা। ভার্গবকে বললাম,আমি ভাইজাগ যাচ্ছি, কিন্তু তোমার বাড়িতে উঠব না। আমার কথা কখনওজানাবারও দরকার নেই। তাই আমার দুই চেলা, সন্ত্ব আর জোজোকে নিয়ে এসেউঠলাম একটা হোটেলে, যেন বেড়াতে এসেছি।”ভার্গব বলল, “আশ্চর্য ব্যাপার, মাত্র তিনদিনের মধ্যে রায়চৌধুরী ওদের ধরিয়েদিতে পারলেন!”পদ্মনাভন বললেন, “সত্যি, আপনি আমাদেরও তাক লাগিয়ে দিয়েছেন।”কাকাবাবু বললেন, “ব্যাপারটা তো খুব সোজা । আপনারা যদি দৃঢ় ভাবে বিশ্বাসকরতেন যে ভার্গবের পক্ষে এ কাজ করা সম্ভবই নয়, তা হলেই উলটো দিকটাদেখতে পেতেন। তা নয়, আপনারা ভেবেছিলেন, হলেও হতে পারে। মানুষকেচেনা শক্ত। ভার্গবকে দেখে ভাল মানুষটি মনে হয়, কিন্তু সে-ই গোপনে দু'নন্বরকারবার করে।”ইতিহাসের অধ্যাপকরা মাথা নিচু করলেন। পদ্মনাভন বললেন, “সত্যিইআমাদের তাই মনে হয়েছিল। সেজন্য আমি ক্ষমা চাইছি।”৩৯৬