মূল রচনা থেকে অংশ:

1৩ ॥নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌছল সকালবেলা।কলকাতার তুলনায় এখানে শীত একটু বেশি। মেঘ নেই, ঝকঝক করছে নীলআকাশ।স্টেশনের বাইরে এসে গৌতমকাকু জোরে জোরে শ্বাস নিয়ে বললেন, “বাঃএখানকার বাতাস অনেক টাটকা। পলিউশান ফি!”পুরু বলল, “ড্যাড, টুমি ইংরাজি বলছ?”গৌতমকাকু বললেন, “ওঃ হো। পলিউশানের বাংলা কী হবে রে, রাজা?”কাকাবাবু বললেন, “পলিউশান, সবাই তো পলিউশানই বলে। বাংলা আছে।কী বল তো সন্তু?”সন্তু বলল, “দূষণ।”কাকাবাবু বললেন, “হ্যাঁ, হ্যাঁ, দৃষণ। বায়ু দূষণ, শব্দ দূষণ।”মিলিকাকিমা বললেন, “বাবা. রে বাবা! আমি অত শক্ত শক্ত বাংলা বলতেপারব না।”আগেই ঠিক হয়েছে, এখানে যে-কণ্টা দিন থাকা হবে, তখন কেউ ইংরেজিবলতে পারবে না। পুরুকে বাংলা শেখাতে হবে তো! একটা ইংরেজি শব্দবললেই জরিমানা হবে। ছোটদের দশ পয়সা, বড়দের এক টাকা।গৌতমকাকু বললেন, “ঠিক আছে, আমার এক টাকা জরিমানা হল। সন্তু,হিসেব রাখিস। আর পুরু, তোরও দশ পয়সা।”গৌতমকাকু বললেন, “তুই যে ড্যাড বললি! এখানে বাবা বলতে হবে!”একজন গাড়ির ড্রাইভার হাতে একটা বোর্ড নিয়ে দাড়িয়ে আছে। তাতে লেখা,রাজা রায়চৌধুরী।সেই গাড়ির দিকে এগোতে এগোতে কাকাবাবু বললেন, “প্রথমে আমাদেরযেতে হবে জলপাইগুড়ি সার্কিট হাউসে। এই রে, সার্কিট হাউসের বাংলা তোজানি না। এটা বাদ দাও। যেমন, হোটেলেরও বাংলা করার দরকার নেই,এখানকার ইয়ে, মানে জেলাশাসক আমার এক বন্ধুর ছেলে। সে বিশেষ অনুরোধকরেছে, দুপুরে ওখানে খেয়ে যেতে হবে। তারপর বন বাংলোয় পৌছে দেবে।”গৌতমকাকু বললেন, “তা বেশ তো! সারারাত ট্রেনজারন্নি করে এসে ওখানেস্নানটানও করে নেওয়া যাবে!”সন্তু বলল, “আপনার দু” টাকা।” ্‌গৌতমকাকু বললেন, “কেন? ও, ট্রেনজানি বলেছি। কী হবে, ট্রেনযাত্রা ?”মিলিকাকিমা বললেন, “বাবা রে বাবা! সবাই ট্রেনজানি বলে!”গাড়িতে উঠে কাকাবাবু বললেন, “আর একবার বিজয়নগরে যাওয়ার পথে৩২৩