মূল রচনা থেকে অংশ:
সেই কথা মনে পড়ে।... এখানে আরও পুরনো আছে কাটরা মসজিদ।”জোজো বলল, “এই জায়গাটা একসময় বাংলার রাজধানী ছিল, এখনদেখলে যেন বিশ্বাসই করা যায় না। কেমন যেন মরামরা ভাব।”কাকাবাবু বললেন, “শুধু রাজধানী নয়, একসময় এই মুর্শিদাবাদ শহর যেকী বিরাট আর কত জমাট ছিল, তা এখন দেখলে সত্যিই বিশ্বাস করা যায়না। নবাবি আমলে মুর্শিদাবাদ শহর ছিল চবিবশ মাইল লম্বা আর চোদ্দো মাইলচওড়া। আমাদের কলকাতার চেয়েও বড়। ইলেকট্রিক ছিল না। কিন্তু গঙ্গারদ্ু'পারে জ্বলত মশালের আলো। কত সব বড় বড় বাড়ি। লর্ড ক্লাইভ যখন প্রথমমুর্শিদাবাদ শহরে আসে, তখন এখানকার সব বড় বড় বাড়ি দেখে হতবাক হয়েগিয়েছিল। তার মনে হয়েছিল, এ তো লন্ডন শহরেরই মতো। তবে লন্ডনেরচেয়েও এখানে বড়লোকদের সংখ্যা বেশি। ভেবে দ্যাখ, তখন লন্ডন পৃথিবীতেসবচেয়ে উল্লেখযোগ্য শহর। তার সঙ্গে বাংলার রাজধানীর তুলনা।”জোজো আবার জিজ্ঞেস করল, “এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কীকরে?কাকাবাবু বললেন, “মুর্শিদাবাদ কিন্তু খুব পুরনো শহর নয়। যেমন হঠাৎগজিয়ে উঠেছিল, খুব তাড়াতাড়ি এখানকার চেহারা পালটে যায়। আবারহঠাৎই এখানকার গৌরবের দিন শেষ হয়ে যায়। তখন বেড়ে ওঠে কলকাতাশহর। অনেক ধনী লোক আর বড় বড় ব্যবসায়ীর চলে যায় কলকাতা শহরে।শেষ হয়ে গেল মুশ্শিদাবাদের গৌরবের দিন। তার আগে তো কলকাতার প্রায়কিছুই ছিল না।”“তখন শুধু ঘোড়ার গাড়ি চলত?”“ঘোড়ার গাড়ি, পালকি। অনেক লোক হেঁটেই যাতায়াত করত। মনেকরো, কেউ এখান থেকে ঢাকায় যাবে। আটদিন-দশদিন ধরে হাটত। এখনওএখানে কেউ কেউ ঘোড়ায় চড়ে যায়। তুই দেখিসনি সন্ত?”“হ্যা, দেখেছি।”“এখনও তো বোধহয় একজন কেউ ঘোড়া চালিয়ে যাচ্ছে, এখান দিয়েওই যে খটাখট শব্দ শোনা যাচ্ছে!”এর মধ্যে অন্ধকার নেমে এসেছে। সামনের রাস্তায় একটা ঘোড়া ছুটেযাওয়ার শব্দ শোনা গেল ঠিকই, কিন্তু কিছু দেখা গেল না।সন্ত জিজ্ঞেস করল, “সেকালের নবাব পরিবারের বংশধররা কি এখনওমুর্শিদাবাদে থাকে?”১২৪