মূল রচনা থেকে অংশ:

জোজো গন্ভতীরভাবে ডান হাতের পাঞ্জাটা বাড়িয়ে বলল, “কত বেট ?%”অরিন্দম বলল, “কিসের বেট ! তুই ওয়ার্্জ গুল কমপিটিশানে ফাস্ট হবি কিনা? নিশ্চয়ই হবি |”জোজো বলল, “সে কথা বলছি না,। আমি যদি এখন থেকে ঠিক দু'ঘন্টারমধ্যে তোদের হাতির পিঠে চাপাতে পারি, তা হলে কতটাকা বাজি হারবি ?”অরিন্দম জোজোর থুতনি ধরে নেড়ে দিয়ে বলল, “আহা রে, চাঁদু ! আমাদেরবোকা পেয়েছিস ? চিড়িয়াখানায় গেলেই তো হাতির পিঠে চাপা যায় |”অরিন্দম বলল, “তা হলে কোনও সাকাসের হাতি !”জোজো একইভাবে বলল, “সাকা্সেরও নয় |”সন্ত জিজ্ঞেস করল, “আর উট আর সিংহজোজো বলল, “হ্যাঁ, সিংহ দেখাব | উটও দেখাব |”না?”জোজো বলল, “কোন সাকা্সে সিংহ গ্রাকে রে? তা ছাড়া বলছি তো,সাকাসের কোশ্চেনই উঠছে না|”অরিন্দম বলল, “তুই এই সবগুলো একসঙ্গে আমাদের দেখাবি ? তা হলেদশ ট্রাকা বাজি !”জোজো বলল, “ডান্‌ ! তা হলে চল, এক্ষুনি স্টার্ট করি ।”বৃষ্টি বেশ জোর হয়েছে এখন | এর মধ্যে ট্রামে-বাসে উঠতে গেলেও ভিজেযেতে হবে । তবু তিনজনে দৌড় লাগাল | বাস স্টপে এসেই পেয়ে গেলএকটা শিয়ালদার বাস । ৃকেটে ফ্যাল তো !”অরিন্দম বলল, “বাজির দশ. টাকা থেকে এই বাসভাড়ার পয়সাগুলো কাটাযাবে ।”সন্ত বলল, “কাটা যাবে কী রে, যোগ হবে বল্‌। 'জিতব তো আমরাই |”জোজো বলল, “দ্যাখ না কী হয় !”বাসে ভিড় বেশি নেই। ওরা আরাম করে বসল । সন্ত আর অরিন্দমপাশাপাশি, জোজো অন্য দিকে ৷ এর মধ্যেই ওরা দুটো পার্টি হয়ে গেছে।সন্ত আর অরিন্দম পরে আছে প্যান্ট আর শার্ট । জোজোর গায়েএএকটামেরুন রঙের গেঞ্জি, তাতে সাদা অক্ষরে লেখা “ভিকল্ট্রি ।ওই গেঞ্জিটা নাকি ব্রাজিল থেকে পেলে পাঠিয়েছে জোজোকে | জোজোরবাবার পাঠানো ফুল আর বেলপাতা পকেটে নিয়ে পেলে সব সময় খেলতেনামত ।১৬