মূল রচনা থেকে অংশ:

সন্তু দারুণ অবাক। সে জোজোর চোখের দিকে তাকাল। জোজো হাততালিদিয়ে বলল, “চমৎকার। কাকাবাবু আপনি আর কী কী ম্যাজিক শিখেছেন?”কাকাবাবু বললেন, “আরও শিখেছি কয়েকটা। পরে দেখাব।”জোজো বলল, “আপনি আগেই কালিকট যাবেন বলে ঠিক করে রেখেছিলেন।তার মানে, ওখানে আপনার কোনও কাজ আছে?”কাকাবাবু খানিকটা অন্যমনস্ক ভাবে বললেন, “না, কাজ ঠিক নেই। বেড়াতেইযাচ্ছি। তবে ফাউ হিসেবে একটা চার-পাঁচশো বছরের বুড়ো ভূতের সঙ্গে দেখাহয়ে যেতে পারে।”0২ &কালিকটের প্লেন মুন্ধই থেকে সকাল সাড়ে আটটায় ছাড়ে। কলকাতা থেকেভোরের প্লেনে এলেও সেটা ধরা যায় না। তাই মুম্বই যেতে হল আগের দিনরাত্তিরে।ওখানে কাকাবাবুর চেনাশুনো অনেক মানুষ আছে। কিন্তু কারও বাড়িতেউঠলেই সে অন্তত দু'-তিনদিন ধরে রাখতে চাইবে। কিছুতেই পরের দিন যেতেপারবেন না।সেইজন্য কাকাবাবু কাউকে কিছু না জানিয়ে মুন্বইয়ের একটা হোটেলেটেলিফোন করে দুটো ঘর বুক করে রেখেছেন।প্লেন মুম্বই পৌছল রাত সাড়ে আটটায়। মালপত্র নিয়ে ট্যাক্সিস্ট্যান্ডের দিকেএগোতেই একটা চোদ্দো-পনেরো বছরের মেয়ে দৌড়ে এসে কাকাবাবুর সামনেদাঁড়াল। তার দু'চোখ ভরা বিস্ময়।সে আস্তে আস্তে বলল, “আপনি কাকাবাবু?”কাকাবাবু হেসে বললেন, “হ্যাঁ, তুমি চিনলে কী করে?”মেয়েটি বলল, “আমার বাবা দূরে দাঁড়িয়ে আছেন। বাবা দেখিয়ে দিলেন।”নিচু হয়ে সে কাকাবাবুর পা ছুঁয়ে প্রণাম করল।তারপর সন্তব আর জোজোর দিকে তাকাল।কাকাবাবু বললেন, “এদের চিনতে পারোনি ? এই হচ্ছে সত্তু আর এ জোজো।তোমার নাম কী?”মেয়েটি বলল, “নিশা সেন।”সে মুগ্ধভাবে জোজোর দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত। কাঁধের ঝোলা ব্যাগথেকে একটা ছোট্ট খাতা বার করে বলল, “একটা অটোগ্রাফ দেবেন?”জোজো সই করে দেওয়ার পর সে সন্তু আর কাকাবাবুরও সই নিল।কাকাবাবু তার মাথায় হাত রেখে বললেন, "ভাল থেকো। এবার আমরাযাই?”৯৮