মূল রচনা থেকে অংশ:

“কেন জিজ্ঞেস করিসনি £ তুই বড় হওয়ার আগে কাকাবাবু নিশ্চয়ইএকা-একা অনেক অভিযানে গেছেন । সেই গল্পগুলো শুনিসনি £”“দু-একটা শুনেছি ।”“তা হলে এই পা ভাঙা নিয়েও নিশ্চয়ই কোনও গল্প আছে। তুই জিজ্ঞেসকরতে না পারিস, আমি করব ।”“হ্যা, কর না। কাকাবাবু তোকে খুব পছন্দ করেন |”কাটলেট খাওয়া হয়ে গেছে । রুমালে মুখ মুছতে-মুছতে জোজো ডান পাশেতাকাল । কাছেই দাঁড়িয়ে আছে এক আইসক্রিমওয়ালা |জোজো বলল, “কাটলেটের পর একখানা আইসক্রিম না খেলে কি জমে,বল £?সন্তু বলল, “চল, চল, আর আইসক্রিম খেতে হবে না । ওখানে যেতে দেরিহয়ে যাবে |»এরকম অবজ্ঞা করছিস ? একটা আইসক্রিম খেতে কতটা সময় লাগে ?আইসক্রিমের পয়সাটাও তোর কাছে আমার ধার থাকবে |”সন্ত বলল, “এটা সত্যিই ধার । আমার হাতখরচ ফুরিয়ে যাচ্ছে ।”আইসক্রিম শেষ করে ওরা এসে পৌঁছল সাঁতার ক্লাবে । সেখানে বেশভিড় । কবিতা পাঠ শুরু হয়ে গেছে । একজন লম্বা চেহারার কবি উদাত্ত কণঠেকবিতা পাঠ করছেন ।ওরা দু'জনে বসল একেবারে পেছন দিকে । একটু পরেই জোজো ফিসফিসকরে জিজ্ঞেস করল, “হ্যা রে সন্তু, এরা আমাকে একটা কবিতা পড়তে দেবে %”সন্ত বলল, “না |”জোজো বলল, “কেন দেবে না, আমিও কবিতা লিখি |”সন্ত বলল, “কবিতা লিখলেই কবি হওয়া যায় না। যে খেলে, সে-ওখেলোয়াড় নয় । যে গান গায়, সেই কি গায়ক %জোজো ভুরু কুঁচকে একটু চিস্তা করে বলল, “তোর কথাটা সত্যি বটে,আবার সত্যিও নয় ৷ এ-নিয়ে তর্ক করা যেতে পারে ।”সন্তু বলল, “এখন তর্ক করতে হবে না । মন দিয়ে শোন ।”দু-তিনজনের কবিতা শোনার পরই জোজো বলল, “ওঠ, উঠে পড় । চল,এবার যাই !”সন্তু বলল, “তোর ভাল লাগছে না £জোজো বলল, “হ্টা ভাল লাগছে । সত্যি ভাল লাগছে। কিন্তু ভাল জিনিসবেশিক্ষণ শুনতে নেই । এর পর যদি খারাপ লাগে £”জোজো হাত ধরে টানাটানি করাতে সম্ভকে উঠে পড়তেই হল ।বাইরে এসে জোজো বলল, “চল, তোদের বাড়ি যাই । কাকাবাবুর অসুখ,২৯৩