মূল রচনা থেকে অংশ:
রাণা হাসতে-হাসতে সুজয়ের মাকে বলল, জানো সেজোমাসি, জয় আজকেআমাদের ঘোড়ার শিং দেখাচ্ছিল!সুজয়ের মা বললেন, সে আবার কি?রাণা বলল, হ্যা, ঘোড়ার মাথায় গরুর শিং!খোকন বলল, ইউনিকর্ন কিন্তু নয়। দুটো করে- জয়দাদা বলেছে, এ পেয়ার অবহর্নস!সুজয় মুখ গোমড়া করে দীড়িয়ে আছে। অন্যরা বেশ মজা পেয়েছে। সুজয়েরছোড়দি ঝর্ণা বলল, কি হয়েছে বল না!রাণা বলল, একটা ঠেকা গাড়ি যাচ্ছিল, জয় বলল কিনা ঘোড়া দুটোর শিং আছে।আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম। গিয়ে দেখি শিং ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। শুধুঘোড়ার কান লটপট করছে। *আরও কিল এই নিয়ে ঠাটা করলো ওরা। সুজয় ব্যাপারটাকে চাপা দেবারজন্য বলল, খিদে পেয়েছে, এবার খেতে দাও!রাণা বলল, আমরা আরও তাড়াতাড়ি আসতে পারতাম। ওই গাড়িটা ফাকা ছিল_একজন মোটা গাড়োয়ান, আমরা বললাম আমাদের নিয়ে আসতে-_সুজয় বলল, একজন না দুজন গাড়োয়ান!এবার রাণা রীতিমতো অবাক হয়ে বলল, দুজন কোথায়ঃ একজনই তো মোটেছিল।সুজয় জোর দিয়ে বলল, মোটেই একজন নয়। দুজন।রাণী বলল, খোকন, ক'জন গাড়োয়ান ছিল রে?খোকন বলল, ওনলি ওয়ান।সুজয় বলল, তোরা লক্ষ্য করিসনি। আর একজন পাশে বসেছিল।রাণা বলল, আমরা দুজনে কেউ দেখলাম না, আর তুই একা দেখলি? কি মিথ্যেকথা বলতে পারিস! একবার বলছিস ঘোড়ার শিং, আবার বলছিস একজনের জায়গায়দুজন গাড়োয়ান__সুজয় এবার রেগে গিয়ে চ্যাচামেচি লাগিয়ে দিল। ঘোড়ার শিং তার চোখেরভুল হতে পারে, কিন্তু দুজন গাড়োয়ানকে ওরা একজন বলছে কেন?সুজয় সহজে মিথ্যে কথা বলে না। এই বছরে মাত্র দুটো মিথ্যে কথা বলেছে।যে যখন সত্যি কথা বলে, তখনও কেউ অবিশ্বীস করলে তার কান্না এসে যায়। কান্নাআর রাগ মিশিয়ে সে এমন ট্যাচামেচি করতে লাগল যে, বড়োরা জোর করে থামিয়েদিলেন ওদের।ছোড়দি বললেন, জয়টা আজকাল বড্ড অন্যমনস্ক হয়ে গেছে। ট্রেনে আসবারসময়, মনে নেই, জানলা দিয়ে একটা বই ফেলে দিয়েছিল?মা বললেন, থাক থাক। ও-সব কথা থাক এখন। চল, খেতে চল।খাওয়া-দাওয়ার পর একটু বাদেই শোবার পালা। রাণা আর খোকন হোস্টেলেথাকে তো, ওদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া স্বভাব। বিছানায় শুয়েই ঘুমোল। রাণা যে১৪ কিশোর কল্পবিজ্ঞান সমগ্র