মূল রচনা থেকে অংশ:
১৪ নীললোহিত-সমগ্র ২ফ্যাশান হচ্ছে, দু-তিনদিন অন্তর দাড়ি কামানো আর রবারের চটি পরা !-শ্োপা বউদি এ সম্বন্ধে কিছু বলছেন না?_তোর বউদির ধারণা, আমার মাথার দু-একটা জ্কু বোধ হয় টিলে হয়েগেছে। ডাক ছেড়ে কাদবে কিনা ভাবছে । আমি কিন্তু বেশ আছি, জানিস নীলু!এই কদিনে অনেক বয়েস কমে গেছে, মনে হয়--যেখানে-সেখানে ঘুরে বেড়াই,মাঠের মধ্যে দীড়িয়ে ভাড়ে চা খাই, অচেনা লোকের সঙ্গেও কথা বলি ! কালতো ট্রামের হ্যাগ্ডেল ধরে ঝুলতে-ঝুলতে এলাম ।:অনেকে হয়তো বলবে, আমিশিং ভেঙে বাছুরের দলে ভেড়ার চেষ্টা করছি। তা বলুক। আমি তো আনন্দ পাচ্ছি !চ, পার্কে গিয়ে আলুকাবলি খাই !পরের রবিবার সকালবেলা রীনদার বাড়িতে গেলাম। দরজ। খুলে দিলেনগোপা বউদি, খুবই বিরস মুখ। ভেতরের একটা ঘরে ধূপধাপ করে আও ওয়াজ হচ্ছে।জিজ্েস করলাম, বউদি, রথীনদা কোথায় ? গখানে আওয়াজ কিসের?গোপা বউদি বললেন, যাও, ও ঘরে যাও ! গিয়ে দ্যাখো তোমার দাদার কীর্তি ।ও ঘরে ঢুকেই থমকে গেলাম । রখীনদার ছ*বছরের ছেলে বিস্টুর হাত ধরেরথীনদা সারা ঘর জুড়ে লাফালাফি করছেন। পরনে আগ্ারওয়ার আর গেঞ্জি।আমাকে দেখে বললেন, আয় ! ওখানে চুপ করে বসে থাক !-এটা কী করছেন কী?_বিল্টুর সঙ্গে খেলা করছি !-এইরকম নেচে-নেচে?_বুঝলি না, খেলাও হচ্ছে, আবার একটু একসারসাইজও হয়ে যাচ্ছে। এইবয়েসে তো আর ডন-বৈঠক শুরু করতে পারি না-ওসব একঘেয়ে জিনিস করাসম্ভবও নয়! তার বদলে নাচ্টাই বা মন্দ কী! বেশ গা গরম হয়ে যায়, শরীরঝরঝরে লাগে। ক'দিন ধরে এটা করছি। বিল্ট আগে একা-একা খেলা করে মনমরাহয়ে থাকত-কেন যে এটা আমার আগে মনে পড়েনি !পঁয়তাল্লিশ বছর বয়েসের একজন ধুমসো মতন লোককে হঠাৎ সারা ঘরজুড়ে নাচানাচি করতে দেখলে যে-কেউ ভাববে, লোকটি বোধ হয় পাগল হয়েগেছে। কিন্তু আমার মনে হলো, মানুষের মধো এরকম একটুআধটু পাগলামি থাকাবোধ হয় খারাপ নয়। অন্তত, একঘেয়েমির চেয়ে অনেক ভালো !