মূল রচনা থেকে অংশ:

২২৬ নীললোহিত-সমগ্র ২আছে, অনেক সাহেব আছে-কেউ এদের মতন নয়। এরা কারুর সঙ্গে কথাবলে না, সারাদিন বোটের মধ্যে নাঙ্গা হয়ে থাকে।_কী হয়ে থাকে?-_নাঙ্গা, সাব। একদম নেকেড। আর দাওয়াই খায়, কেতাব পড়ে । আজআপনি এসেছেন তো, তাই রেগে গেছে। ওরা এখন বলছে, পুরা বোটা ভাড়ানেবে।_-প্রা বেট মানে? আমার ঘরটাও ? ১-তাই তো বলছে এখন।_তার মানে? আমি এ ঘর ভাড়া নিয়েছি, ওরা কী করে নেবে? তুমি আগেআমাকে সে কথা বলনি কেন?-সাব, ওরা তো আগে পুরা বোট নেয়নি। এতদিন এ কামরা খালি ছিল।_ ওরাও টাকা দিচ্ছে, আমিও টাকা দিচ্ছি। আমি আমার কামরা ছাড়ব কেন?ওদের পছন্দ না হয়, ওদের চলে যেতে বলো।-সাব, আপনি যদি বলেন, আমি এখুনি ওদের লাথ মেরে ভাশিয়ে দেব।আমরা কখনো নিমকহারামী করি না। আপনি মেহমান, আপনি যতদিন খুশি থাকুন।ওদের ভাগিয়ে দেব, সাব? তবে ওরা ডবল টাকা দেয়!ডবল টাকা দেয়?_হাঁ সাব! এ গ্রিপিং বেগটা দেখছেন, ওটাও ওরা দিয়েছে।একটা চকচকে শ্রিপিং ব্যাগ বিছানার ওপর পাতা ছিল। দেখলেই বোঝা যায়জিনিসটা বিদেশী। আমি সেটার ওপরই বসে ছিলাম, ঘেন্নায় সঙ্গে সঙ্গে উঠেদাঁড়ালাম।হাবীব বলল, সাহেবলোগ বেশি টাকা দেয়, বহুৎ টাজ এইসাই আমাদের দিয়েযায়। একবার যদি এই সাহেবদের আমার বোট থেকে তাড়িয়ে দিই, তাহলে আরকখনো কোন সাহেবলোগ আমার বোটে আসবে না। তবু আপনি বলুন, আমিএই রাত্রেই ওদের তাড়িয়ে দিতে পারি। আপনি টুরিস্ট ডিপট-এ' গিয়ে কমপ্রেনকরলে আমার লাইসেল চলে যাবে। দু বছর কোন কাম পাব না। এখানকার গরমিণ্টখুব কড়া । সাব, তাহলে আপনিই থাকুন, আমি ওদের তাড়িয়ে দিই?আমি চুপ করে রইলাম। তক্ষুনি কোন সিদ্ধান্ত নিতে পারলাম না।হাধীব বলল, আর এক কাম করা ঘায়। কাছেই আমার কাকার বেটি। সেবেটি এর চেয়েও ব়িয়া। সেখানে থাকতে পারেন। এর থেকে অনেক বেশি আরামপাবেন। টাকা এখানে যা দিতেন, ওখানেও তা-ই দেবেন-আমি নিজে আপনাকেপৌছে দিয়ে আসব--