মূল রচনা থেকে অংশ:
সবাই হেসে উঠল।শশী বলল, কেন, তোমার খিদে পেয়েছে নাকি ?সোহিনী বলল, পাবে না? কাল রান্তিরে কিছু দাঁতে কাটিনি। লেট নাইট পার্টি হলেআমার কিছুই খেতে ইচ্ছে করে না।শশী ব্যস্ত হয়ে বলল, পাঁউরুটি-মাখন আছে, কেক-পেস্ট্রি আছে, কমলালেবু আছে।এতক্ষণ বলোনি কেন ? অনেক খাবার আছে।সোহিনী বলল, ওসব কিছু খাব না । গরম হ্যামবার্গার খাওয়াতে পারবে ?শশি বলল, সে এখানে কোথায় পাবো !সোহিনী আঙুল তুলে বলল, তা হলে আমি খিচুড়ি খাব । হয় হ্যামবার্গার, অথবা খিচুড়ি ।মাঝামাঝি কিছু না।শশী বলল, এই তো পৌছেই খিচুড়ি রান্নার ব্যবস্থা হয়ে যাবে । ঘন্টাখানেক লাগবে, বড়জোর দেড় ঘন্টা !সোহিনী একটুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থেকে বলল, আমায় দশ তারিখ পুনাপৌছতেই হবে । তার মধ্যে তোমাদের কাজ শেষ হয় তো ভাল, নইলে আমার উপায়নেই। তাই নারে ললিতা?ললিতা বলল, নিশ্চয়ই, দশ তারিখ সকালের মধ্যেই না পৌঁছলে মহেশ্বরী হুলুস্থুলকরবেন। ওর কাছে বড় জোর টর জোর চলে না। প্রতিটি মিনিট মাপা।শশী বলল, হয়ে যাবে, হয়ে যাবে।রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একটা ঝর্না চোখে পড়ল । অনেকটা জলপ্রপাতেরমতন। ধোঁয়ার মতন জলকণা ছিটকে উঠছে, আওয়াজটাও সুন্দর ।সোহিনী হঠাৎ বলে উঠল, এখানে একটু থামতে বলো তো!শশী বিস্মিতভাবে বলল, কেন, এখানে থামবে কেন ?সোহিনী বলল, ওই ঝর্নাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। একবার ওইখানটায় যাব।