মূল রচনা থেকে অংশ:
দেয়াল তো নয়, অট্রহাস্য, গলিও নয় অন্ধগলির গলি তস্য গলি, সমুদ্রে সব যাবেইদাঁড়াও! দাঁড়াও! দাঁড়াও!চর্কি হয়ে ঘুরবে তুমি, তবু বলবে, দাঁড়াওপা শূন্যে দু'হাত বাঁধা, তবু বলবে দাঁড়াওভাঙ্গা গলায় কান্না তুলে সবাই বলবে, দাঁড়াও!তবু তোর নামেএত সুন্দরসেজেছিস কেন বসুন্ধরা?দেখতে পাস না আমরা এখন জীয়ন্তে মরা!ওরে ও ডাহুকীভিজে সন্ধ্যায় কেন ডাকাডাকিসুবাতাস মুছে আকাশ ঢেকেছে কালবৈশাখীওরে ও অমূলতরুর তলায় ত্রষ্ট বকুলকে গাঁথবে মালা আঙুল বিবশ, প্রাণ স্কুলআগুন লেগেছেনদীর কিনারে ঘন কাশবনেরূপের বিভায় সংহার এসে হানা দেয় মনে!এত সুন্দরসেজেছিস কেন বসুন্ধরা?দেখতে পাস না আমরা এখন জীয়ন্তে মরাজলতরঙ্গেভয় সঙ্গীত, বন্যার শোকশ্রবণ বধির আবছায়াময় রঙিন দ্যুলোকমরু সংসারেরং ও রেখায় কুটিল ছন্তবু তোর নামে আমরা এখনো মেলাই ছন্দ!১৮৭