মূল রচনা থেকে অংশ:
মুহম্মদ জাফর ইকবালহয়, সবকিছুকে মনে হয় আরো বেশী রঙিন দেখায় । আজ আকাশে মনখারাপ করা মেঘ, তাই চারপাশে একটা বিষগ্রভাব |মানুষ নেই । প্রথম যখন এদেশে এসেছিল তার মনে হতো মানুষজন সবগেল কোথায়? তার অনেকদিন লেগেছে বুঝতে যে এদেশে মানুষজনই কম!যে এলাকা যত বড়লোকদের সেখানে মানুষ তত কম । তিষার বন্ধুরা বলেছেনিউইয়র্ক শহরে নাকী অনেক মানুষ | তিষার আব্বু বলেছেন এর পরের বারছুটিতে নিউইয়র্কে বেড়াতে যাবেন । নিউইর়ক শহর নাকি খুব মজার | একটাশহর কীভাবে মজার হয় তিষা অবশ্যি বুঝতে পারে না | একটা মানুষ মজারহতে পারে, তাই বলে আস্ত একটা শহর?বাসার সামনে এসে তিষা একটা ছোট নিঃশ্বাস ফেলল | সামনেকোনো গাড়ী নেই, যার অর্থ তার আব্বু কিংবা আম্ম কেউ আসেননি । আব্বুঅবশ্যি কখনোই আগে চলে আসেন না । আম্মু মাঝে মাঝে চলে আসেন ।তখন তাকে আর খালি বাসায় ঢুকতে হয় না । খালি বাসায় ঢোকার মাঝেকেমন জানি খুব একটা মন খারাপের বিষয় আছে । দুই বছর আগে তারাযখন প্রথম এই দেশে এসেছিল তখন দেশের অনেক কিছুর জন্যে মন খাখা করতো । আস্তে আস্তে সবকিছুতে অভ্যাস হয়ে গেছে, শুধু এই একটাবিষয় তার অভ্যাস হয়নি । এখনো তার খালি একটা বাসায় ঢুকতে মনখারাপ হয়ে যায়। দেশে তার চাচা ফুপুরা সবাই মিলে একটা বিল্ডিতয়েথাকতো তাদের সবার বাচ্চা কাচ্চারা মিলে তাদের একটা বিশাল পরিবারছিল, বাসায় ঢোকার আগেই অনেক দূর থেকে সব বাচ্চা কাচ্চাদের চিৎকারচেঁচামেচি শোনা যেতো--কী মজার একটা সময় ছিল! তিষা ছোট একটাদীর্ঘশ্বাস ফেলে তার ব্যাগ থেকে বাসার চাবি বের করে দরজা খুলে ভেতরেঢুকলো । ছিমছাম সুন্দর একটা ভুপ্রেক্স, তার ঘরটা, দোতলায় | তিষা তারস্কুল ব্যাগটা কার্পেটে রেখে নিচে সোফায় বসে পড়ল । রাস্তার জুতো পরেবাসার কার্পেটের উপর চলে এসেছে, মা দেখলে নিশ্চয়ই রাগ করবেন, কিন্তুমা বাসায় নেই রাগ করবেন কীভাবে?তিষা কফি টেবিলে পা তুলে চুপচাপ বসে থাকে | তার বয়স তেরো,এখন সে আনুষ্ঠানকিভাবে টিন এজার হয়েছে । দেশে থাকতে সে যখন১৯