মূল রচনা থেকে অংশ:
ক্ষমতা নেই, তাদের ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম । এইএসবিএ দিয়ে যে সমস্যাগুলো হবে এটা হচ্ছে তার সবচেয়ে সহজ সমস্যা ।জটিল সমস্যাগুলো হবে অন্যভাবে, যখন একজন স্থানীয় মাস্তান একজনশিক্ষককে দেয়ালে চেপে ধরে তার গলায় চাকু বসিয়ে বলবে, “আমারছেলেকে যদি ত্রিশ-এ ত্রিশ না দিস তাহলে তোর লাশ পড়ে খাবে!” কিংবাআরও হৃদয়হীন ব্যাপার ঘটবে যখন একজন মন্ত্রী, সাংসদ কিংবা আমলাএকজন শিক্ষককে ফোন করে বলবে, “আমার মেয়েকে যদি ত্রিশ-এ ত্রিশনা দাও তাহলে কাল সকালে তোমাকে সুন্দরবনে বদলি করে দেব!”যারা এ বিষয়গুলো হুট করে চাপিয়ে দেন তাদের আসলে বাংলাদেশসম্পর্কে কোনো ধারণা নেই এবং এই দেশের লেখাপড়া কীভাবে হয় সেসম্পর্কেও বিন্দুমাত্র ধারণা নেই। একজন শিক্ষক ধদি গোটা ত্রিশেকতার একটা মূল্যায়ন করতে পারতেন। একজন শিক্ষকের যখন একটা ক্লাসেএক-দেড় শ ছাত্রছাত্রী সামলাতে হয় তারা তখন সবাইকে চেনেন পর্যন্ত না,কীভাবে তারা এত বড় মুল্যায়ন করবেনঃ কেমন করে এই নিয়মটি এখনএই দেশে চালু হতে যাচ্ছে? শিক্ষকদের হাত থেকে ত্রিশ মার্কস কোনোভাবেম্যানেজ করতে পারলে পাস করার জন্য দরকার আর মাত্র তিন মাস!প্রশ্নপত্রে চোখ বন্ধ করে গোল্লা ভরাট করলেই তো এই তিন মার্কস চলেআসবে-_তার অর্থ এই নতুন নিয়মে একজন ছেলে বা মেয়ে একটা অক্ষরপর্যন্ত না জেনেও পাস করে যেতে পারবে । দেশের লেখাপড়ার এত বড়সর্বনাশ কারা করেঃযখন একমুখী শিক্ষা থামানোর চেষ্টা করা হয়েছিল তখন এই এসবিএ-কেও থামানোর চেষ্টা করা হয়েছিল । যারা ষড়যন্ত্র করেন তারা শেষ মুহূর্তপর্যন্ত ষড়যন্ত্র করে যান, তাই একমুখী শিক্ষা বন্ধের ঘোষণা দিয়ে চুপচাপবসে থাকলেন । একেবারে ষড়যন্ত্রের কায়দায় এ দেশের ছেলেমেয়েদের ওপরএসবিএ নামের এই অবিচারটি গোপনে চাপিয়ে দিলেন। দেশের জন্যতাদের কি একটুও মায়; নেই?তত্তাবধায়ক সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিষয়টিবিবেচনা করে দেখুন । যদি মনে হয় সত্যিই এই বিষয়টা আমাদের দেশেরছেলেমেয়েদের লেখাপড়ার উপযোগী নয়, তাহলে সঙ্গে সঙ্গে যেন সেটা বন্ধকরে দেওয়া হয় । আমি আমার পক্ষ থেকে তাদের নিশ্চয়তা দিতে পারি,এত কম পরিশ্রমে দেশের শিক্ষাব্যবস্থার এত বড় উপকার করার সুযোগতারা আর কখনো পাবেন না ।০