মূল রচনা থেকে অংশ:

মাথার ক্যাপটি খুলে নিল, তারপর পরীক্ষামূলকভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়েপিছনের দিকের ক্ষুদ্র একটি বোতাম টিপে ধরল।সঙ্গে সঙ্গে টর্চের পিনহেড মাথা দিয়ে চোখ ঝলসানো একআলোকশলাকা তীরের মত বেরিয়ে এলো। উজ্জ্বল এক আভায় অনেকখানিজায়গা আলোকিত হয়ে উঠল।আহমদ মুসা ল্যাসার বিম টর্চ ইস্পাতের দেয়ালে চেপে ধরল। মোমেরমত গলে পড়তে লাগল ইস্পাত। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ২ বর্গফুট পরিমিতস্থানের ইস্পাত সিট কেটে সরিয়ে নিল আহমদ মুসা।সুড়ঙ্গ পথে হাত বাড়িয়ে দেখল দেয়ালের ওপারে কোন কিছু নেই। সেমাথা গলিয়ে ওপরের ঘরে ঢুকে গেল। ঘরে কি আছে আধারে কিছুই ঠাহর করতেপারলোনা সে। ল্যাসার বিম টর্টটি মুহূর্তের জন্য আবার জ্বালালো। ঘরেরঅনেকখানি জায়গা আলোকিত হয়ে উঠল। সেই আলোকে দেখল, ছোট ছোটকালো বাক্সে ঘরটি ভর্তি। কৌতুহল হল তার, এমন সব ক্ষুদ্র বাক্সে কি থাকতেপারে?একটি বাক্স হাতে তুলে নিয়ে সে ল্যাসার বিম দিয়ে ঢাকনির চারটি সুগলিয়ে ফেলল। তাপর বাম হাতে অতি সন্তর্পণে ঢাকনি খুলে নিল। ভিতরেগোলাকৃতি লোহার সিলিন্ডার। ঠিক ছোট ফুটবলের মত। সিলিন্ডারের গায়ে একজায়গায় একটি সুইচ বসানো । লোহার এতবড় একটি সিলিন্ডার যতটুকু ভারিহতে পারে তার চেয়ে এটা অন্তত দশগুণ বেশী ভারী । বিস্মিত হলো আহমদ মুসা।হঠাৎ আহমদ মুসার মনে হলো ট্রিপল সি”র এটা কোন বিশেষ মারণাস্ত্র নয়তো?জাহাজটি কি ট্রিপল সি"র জন্য অস্ত্রের চালান নিয়ে যাচ্ছে?এ নুতন চিন্তার উদ্রেক হবার সাথে অপর কক্ষগুলো অনুসন্ধান করেদেখার দুর্বার ইচ্ছা জাগল আহমদ মুসার মনে।আহমদ মুসা। বিভিন্ন মিলিটার কামানের গোলায় ভর্তি সে ঘর। আহমদ মুসা দেখেবিস্মিত হলো- ১৫০ মিলিটার কামানের গোলাও সেখানে রয়েছে।অন্য ঘরগুলোও তাহলে অস্ত্রে ভর্তি, স্থির করল আহমদ মুসা।মিন্দানাওয়ের বন্দী ১৩