মূল রচনা থেকে অংশ:

স্টেনগানের শিকার হয়ে ওরা গিরিপথের সামনেই মুখ থুবড়ে পড়ে গেল। মাত্রএক মিনিট। এর মধ্যেই সব শেষ হয়ে গেল। 'ফ্রু-এর ২৫ সদস্যের সবাই মারাগেল।আহমদ মুসা বেরিয়ে এল টিলার আড়াল থেকে । তাকাল ২৫ টি লাশেরদিকে। রক্তে ভাসছে ওরা। হাসান তারিক গিয়ে আহমদ মুসার পাশে দাঁড়াল।আহমদ মুসা তাকিয়েছিল এ লাশগুলোর দিকে । অনেকটা স্বগত কন্ঠে সে বলল,কার পাপে এরা এমনভাবে মরছে, কারা দায়ী এর জন্যে?হাসান তারিক বলল, আল্লাহর সৃষ্ট স্বাধীন মানুষকে দাস বানাবার কম্যুনিস্টক্ষুধাই এর জন্য দায়ী।-এ ক্ষুধা কত বড় হাসান তারিক? শুরুতেই ৫০লাখ কৃষক ওদের পেটেগেছে। আরও ১কোটি অসহায় মানুষকে ওরা সাইবেরিয়ার সাদা বরফের নিচেফ্রিজ করে রেখেছে। তারপরও লাখ লাখ মানুষকে ওরা গুম করেছে। কতবড় ক্ষুধাওদের? মধ্য এশিয়ার ক'জন মানুষকে এভাবে গিলে না খেলে তাদের চলত না?কবে নিবৃত্ত হবে তাদের ক্ষুধা?-এ ক্ষুধা তাদের এক উন্মত্ত ব্যাধি। মৃত্যু ছাড়া কম্যুনিজমের এ ব্যাধি যাবেনা।আহমদ মুসা হাসল। বলল, কম্যুনিজম বেচে নেই হাসান তারিক।বাস্তবতার হাতুড়াঘাতে কার্ল মার্কসের কম্যুনিজমের স্বপ্ন-ফানুস বহু আগেইনিঃশেষ হয়ে গেছে। বেচে আছে তাদের প্রেতাতা। নাম তার কম্যুনিজমই। এরমৃত্যু কত দূরে সেটাই এখন প্রশ্ন।-ভাববেন না মুসা ভাই, পিয়ালং এর ঘটনা তাদের শেষ দশারই সংকেত|পিয়ালং এর নাম উচ্চারিত হতেই মুখের ভাবটা বদলে গেল আহমদ মুসার।আর কোন কথা সে বলল না। একটুক্ষণ চুপ থাকল। তারপর বলল, তোমরা সবাইগ্যাস মাস্কগুলো খুলে নিয়ে পরে নাও। এখন আমরা পিয়ালং উপত্যকায় ঢুকব।আহমদ মুসাসহ ২১ জন সকলে গ্যাস মাস্ক পরে নিল। গ্যাস মাস্ক সংগ্রহকরতে গিয়ে একটা ভিডিও ক্যামেরা পাওয়া গেল। পেয়ে খুশিই হল আহমদ মুসা।রক্ত সাগর পেরিয়ে ১৩