মূল রচনা থেকে অংশ:
নিঃশব্দে ইঞ্চি ইঞ্চি এগিয়ে ট্যাংকির ফুটোয় চোখ লাগাল সে। সামনেছাদের গোটা অংশ তার সামনে পরিস্কার হয়ে উঠল।দেখলো আহমদ মুসা, ওদের চারজনের দৃষ্টি ওপরের দিকে। কি যেনদেখছে ওরা।“কি দেখছে ওরা?” বিস্মিত মন থেকে প্রশ্ন উঠল আহমদ মুসার। ওদেরঅনুসরণে মুখটা একটু নিচে নামিয়ে ওপর দিকে তাকাল আহমদ মুসা।ওপরে তাকিয়েই চোখটা আটকে গেল আহমদ মুসার । ক্ষুদ্র একটি গ্লেননেমে আসছে ছাদের ওপর। প্লেনটার আকার একটি ট্রাকের চেয়ে বড় হবে না।প্লেনে কোন আলো নেই। নিঃশব্দে আসছে।আহমদ মুসা যেন বিস্ময়ে বোবা হয়ে গেছে। এমন প্লেন তো মধ্যএশিয়ায় নেই। এই ধরনের সসার জাতীয় প্লেন রাশিয়াও তৈরী করছে বলে কোনতথ্য নেই। তাহলে? এটা কার প্লেন, কোন দেশের প্লেন, এদের কাছে আসছেকেন, এরা কারা? এসব অনেক প্রশ্ন এসে ভীড় জমাল আহমদ মুসার মনে।অবাক বিস্ময়ে আহমদ মুসা দেখল, ছাদের ফ্লোর থেকে মাত্র গজ চারেকওপর থাকতে প্লেনের পেট থেকে তিনটি পা নেমে এল।নিঃশব্দে ছাদে ল্যান্ড করল সসার গ্লেনটি।মিনিট খানেক পর প্লেনের দরজা খুলে গেল। খোলা দরজা পথে নেমেএল স্যুট, টাই পরা দু'জন। ওদের চেহারা দেখে আহমদ মুসা দ্বিতীয়বার চমকেউঠার পালা। খাস রাশিয়ান চেহারা । রাশিয়ান কি?ওদের দু'জনের একজন নেমেই দ্রুত এগিয়ে এল অপেক্ষমান চারজনেরদিকে। হ্যান্ডশেক করল এবং সেই সাথে দ্রুত বলল, “এখন এখানে আসার কথাছিল না, তবু আসতে হলো । বন্দী কোথায়?“গতকাল আমরা যাকে ধরেছিলাম?,ত্যাঁ।?“পালিয়েছে। এ দেখুন দেয়াল ভেঙ্গে পালিয়েছে ।' উত্তরদাতা লোকটিআঙুল দিয়ে দেখাল বন্দীখানার দিকে।মধ্য এশিয়ায় কালোমেঘ ১৩