মূল রচনা থেকে অংশ:
সকলে হ্যান্ডশেক করে বিদায় নিল।এ্যান্ডু জ্যাকবস এর বাসায়।ঠিক আটটাতেই মিটিং-এ উপস্থিত হয়েছে সিনেট চীফ চার্লস ডব্লিউওয়ারনার, হাউজ অব রিপ্রেজেনটেটিভ চীফ বে রিচার্ডসন, সিনেট ইন্টেলিজেন্সস্পেশাল কমিটির চেয়ারম্যান আনা প্যান্রসিয়া এবং ফরেন রিলেশনস হাউজসিলেক্ট কমিটির চেয়ারম্যান বব এইচ ক্রস। তাদের একটু পরেই এসেছে সিনেটও হাউজের ডেমোক্র্যাট দলের সংসদীয় দুই দলনেতা জন টার্নার ও স্ল্যাড গার্টন।সিনেট ও হাউজের রিপাবলিকান দুই সংসদীয় দলনেতা আসার কথা,কিন্তু এসে পৌঁছাননি।মিটিং-এর হোস্ট গ্যান্ডু জ্যাকবস সবাইকে জানায়, সিনেটর দানিয়েলময়নিহান পারিবারিক সমস্যার কারনে একটু দেরীতে আসবেন।যারা মিটিং-এ এসেছেন, তাদের সবারই চোখে-মুখে প্রবল উত্তেজনারছাপ।মিটিং-এর হোস্ট এ্যান্ডু জ্যাকবস সবাইকে হাসি মুখে তার বাড়িতেস্বাগত জানান বটে, কিন্তু দেখা যায় তাকে দারুন বিব্রত।সবাই বসার পর প্রথমেই কথা বলে সিনেট চীফ চার্লস ডব্লিউ ওয়ারনার।বলে গ্যান্ডু জ্যাকবসকে লক্ষ্য করে, 'মিঃ জ্যাকবস জানলাম মিঃ ময়নিহান একটুদেরীতে আসবেন, মিঃ টার্নার ও গার্টনও নিশ্চয় এসেছেন। কিন্তু মিটিং যারাডাকলেন, সেই মিঃ জোনসরা কোথায়?মুখটা মলিন হয়ে যায় এ্যান্ডু জ্যাকবসের। বলে সে, 'স্যরি মিঃওয়ারনার, স্যরি টু অল, মিনিট বিশেক আগে আমি মিঃ ডেভিড উইলিয়ামজোনসের টেলিফোন পেলাম। তিনি জানালেন, 'ফ্রি আমেরিকা' ও 'হোয়াইটঈগল'-এর যে প্রতিবাদ পত্র-পত্রিকায় ছাপা হয়েছে ও টেলিভিশন নেটওয়ার্কেফি আমেরিকা ১৩