মূল রচনা থেকে অংশ:

কথা শেষ করেই আহমদ মুসা ফরহাদের পিঠ চাপড়ে বলল, “দেখিতোমার কি আছে দেখাও ।,প্রসঙ্গান্তরে যাবার সুযোগ পেয়েই যেন ফরহাদ ফরিদ উদ্দিন হঠাৎএ্যাকটিভ হয়ে উঠল। ছুটে গেল ড্রেস-ক্যাবিনেটের কাছে। খুলে ফেলল ড্রেস-ক্যাবিনেট । বলল, “দেখুন স্যার আপনি কি পছন্দ করবেন।'“আর দেখাদেখি নয়। তুমি আমার জন্যে শার্ট, প্যান্ট দাও । আর জ্যাকেটথাকলে জ্যাকেট নিয়ে এস। আমার অনেক পকেট দরকার।” বলে আহমদ মুসাবসে পড়ল সোফায়। সামনে একটি আলমারির উপর একটা ফাষ্ট এইড বক্সদেখতে পেল। উঠে গিয়ে সেটা নামিয়ে আনল। বাক্সে দুই প্যাকেট এন্টিসেপটিকও এন্টিপেষ্ট ফাইবার ব্যান্ডেজও পেল। একটা প্যাকেট ফরহাদের জন্যে, অন্যটিনিজের জন্যে নিয়ে নিল। বাহু সন্ধির বুলেটাহত স্থানের রক্ত বন্ধ করা প্রয়োজন।ফরহাদ ফরিদ উদ্দিন কয়েকটা প্যান্ট, অনেকগুলো শার্ট এবং কয়েকটাজ্যাকেট এনে আহমদ মুসার কাছে রেখে বলল, “কোনটা কোনটা আপনার পছন্দহয় দেখুন।'ধন্যবাদ ফরহাদ ।” বলে আহমদ মুসা একটা গাবাডিন প্যান্ট, একটাসুতি শার্ট এবং বেশি পকেটের একটা জ্যাকেট বেছে নিয়ে বাথরুমে ঢুকে গেল।দরজা বন্ধ করার আগে বলল, নির্জন ঘরে তুমিও পোশাক পাল্টে নাও। সোফারউপর ব্যান্ডেজ প্যাকেট আছে। ব্যবহার করতে পার।'পোশাক পাল্টে নিল ফরহাদ ফরিদ উদ্দিন।আহমদ মুসাও বেরিয়ে এল।স্যার আপনি বুলেটাহত স্থান কি ব্যান্ডেজ করেছেন?,ব্যান্ডেজ করিনি, বেঁধেছি।,“আমরা এখন কোথায় যাব স্যার?” বলল ফরহাদ ফরিদ উদ্দিন।“তোমার এখানে কোন ঠিকানা নেই?“শাহবাড়ি ছাড়া এখানে কোন ঠিকানা নেই। আমি আজ এখানেএসেছিলাম পধ্াশ মাইল দূরের এক গ্রাম থেকে;“চিন্তা নেই তুমি যে ঠিকানায় এসেছিলে, সে ঠিকানায় তুমি যাবে ।;ব্ল্যাক ঈগলের সন্ত্রাস ১৩