মূল রচনা থেকে অংশ:

হাসল নিমো। “তিনি যদি জানতেন না বলে কোথায় কোথায় চলেগিয়েছিলে, কোটি কোটি বছর আগের প্রাগৈতিহাসিক পৃথিবীতে,মহাকাশের ভিনগ্রহে, তাহলে এখনকার অভিযানটা নিয়ে মাথাই ঘামাতেননা।' তারপর যোগ করল, “আমার আব্বা-আম্মাকেও বলে যেতে হবে।'উঠে দীড়াল রোডা। “আমার বাবা-মাকেও। তবে ওরা ক্যাম্পিংভালবাসে ।' নিমোর দিকে তাকাল ও, “তোমাদের সঙ্গে যাচ্ছি শুনলেআপত্তি করবে না। আমাদের জিনিসপত্রগুলোও আনতে হবে : স্লিপিংব্যাগ, ব্যাকপ্যাক আর প্রচুর খাবার ও পানি ।' |জোসেফও উঠে দীড়াল। “আমার বাবা-মা এ শহরে নেই, তাইঅনুমতি নেয়ারও প্রয়োজন নেই ।”ওর কণ্ঠের চাপা দুঃখটা কান এড়াল না নিমোর। ও জানে,যদিও কারণটা জানে না। কখনও বলেনি জোসেফ ।৯৮