মূল রচনা থেকে অংশ:

“মজা হবে, তার সঙ্গে সুর মেলাল রবিন।চোয়াল ডলল চাচা। ভাবছে। জোরে নিঃশ্বাস ফেলল আবার । “হই।এখানে বসে বসে অকারণ তর্ক করার চেয়ে কোথাও একখানে চলেযাওয়াটাই ভাল ।"প্রায় একসঙ্গে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠলাম আমরা তিন বন্ধ।মনস্টারল্যান্ড জায়গাটা কেমন হবে তা নিয়ে আলোচনা শুরু করলাম ।আমি বললাম, ভয় জাগানো ওসব 'রাইড'গুলো আমার খুব ভাললাগে। চড়াচড়িগুলোতে যদি বিপদই না থাকল, মজাটা কোথায় ।কিন্তু সেগুলো যদি ওই দানবটার মত ভয়ঙ্কর হয়, আঙুল তুলেদেখাল রবিন, “তাহলেই গেছি।'হ্যা, সত্যি সত্যি ভয়ের ব্যাপার হবে তাহলে ।” আমার দিকে তাকালমুসা। “তখন কি হবে?'“আরে শুধু শুধু ভয় পাচ্ছ, অভয় দিলাম । “পার্ক পার্কই। ভয়াল হলেইবা কি? সবই তো যান্ত্রিক ব্যাপার ।"কিন্তু তখনও জানতাম না, কতখানি ভুল কথা বলেছি আমি!সু'এ রকম নির্জন বুনো জায়গায় এমন একটা থিম পার্ক বানিয়ে বসে থাকবেকেউ, ভাবাই যায় না, চাচা বলল ।সীমাহীন এক গহন অরণ্যের ভেতর দিয়ে পথ চলেছি আমরা । রাস্তারদুইধোরে এ পুরানো বড় বড় গাছ। এত ঘন, রোদের আলোও ঢুকতেপারছে নাবনের নমুনা দেখে একটু আগে বলা চাচীর কথাটা মনে পড়ে গেল-এধরনের জায়গাগুলো শুনেছি ভাল না! খোদা, তার কথা যেন ভুল হয়।আচমকা তীক্ষ মোড় নিল পথ । মোড়ের অন্যপাশে আসতেই সামনেপার্কের বিশাল গেটগুলো চোখে পড়ল।লালচে রঙের উঁচু বেড়ার ওপাশে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়েরয়েছে পার্কটা। উত্তেজনায় পিঠ খাড়া হয়ে গেল আমার । সোজা হয়ে বসেতাকিয়ে রইলাম । বিচিত্র রঙ করা সব রাইড আর বিল্ডিঙের রঙিন চূড়াগুলোচোখে পড়ছে। মনত পার্কিং লট ধরে এগোনোর সময় গা উমছমে অন্তঅর্গানের বাজনা যেন গ্রাস করে নিলংঘাতিক কিন্ত! সত্যিই দারুণ" মুসা বলল।ওর সঙ্গে একমত আমি আর রবিন। গাড়ি থেকে নেমে সব দেখারজন্যে অস্থির হয়ে উঠলাম।“একেবারেই তো খালি দেখা যাচ্ছে। গাড়িই নেই,' অস্বস্তি ভরা চোখেচাচীর দিকে তাকাল চাচা ।আবার না মত বদলে ফেলে এ জন্যে তাড়াতাড়ি বললাম, “ভিড় নেই,ভালই তো। টিকেটের জন্যে লম্বা লাইনে দাড়াতে হবে না।'১৪ যমজ ভু