মূল রচনা থেকে অংশ:
'রাগ করছ কেন? একটু রসিকতা করলাম ।''সব সময় রসিকতা ভাল্লাগে না, শীতল কণ্ঠে জবাব দিলাম ।“কিন্ত এ হতে পারে না, চিন্তিত ভঙ্গিতে বলে উঠল টাকি । “এমন কিছু নাকিছু অবশ্যই আছে, যেটাকে ভয় পায় কালটুটা।'দীর্ঘশ্বাস ফেলে কডি বলল, “কত চেষ্টাই তো করা হলো। লাশের ঘরে নিয়েগিয়ে পর্যন্ত দেখলাম । ভয় তো পেল না। উল্টে বাজিতে হেরে নাস্তানাবুদ হলামসবাই মিলে ।”লাল আলো দেখে থেমে গেল বাস। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলামবনের ধারে মাডি ক্রীকে যাওয়ার রাস্তাটার কাছে থেমেছে। চটাৎ করে তুড়িবাজিয়ে বললাম, “পেয়েছি! পঙ্কদানবকে ভয় পাবে!গুরুত্ব দিল না তিনজনের কেউই।“যা নেই সেটাকে আর কে ভয় পায়, টাকি বলল । “পঙ্কদানব কি আর আছেনাকি। গুজব । স্রেফ রূপকথা ।''শুনেছি ভূত-প্রেতকে ভীষণ ভয় পায় ও ।'“ওরকম তো কত কথাই শুনেছি । কিন্ত ভয় পাওয়াতে পারলাম কই? তা ছাড়াভূত পাবে কোথায়?জবাব দিতে পারলাম না।আমাদের শহরে একটা গুজব আছে, মাডি ক্রীকের খাড়ির কিনারে কাদারনিচে বাস করে 'পঙ্কদানব' অর্থাৎ কাদার দানবেরা । পূর্ণিমার রাতে কাদার বাসাছেড়ে উঠে আসে । কাদায় মাখামাখি, সারা গা থেকে কাদা ঝরে । শিকার খোজে ।ধরতে পারলে টেনে নিয়ে যায় কাদার নিচে।ভীষণ রোমাঞ্চকর গল্প । ছোটবেলায় বিশ্বাসও করতাম । আমার খালাত ভাইপিটার আমাকে প্রায়ই মাড়ি ক্রীকে নিয়ে যেত। পঙ্কদানবদের উঠে আসার গল্পবলত । হঠাৎ ভয় পাওয়ার ভান করে আঙুল তুলে বলত: ওই যে, দানব! দানব!ভয় না পাওয়ার প্রাণপণ চেষ্টা করতাম । কিন্ত পারতাম না। আতঙ্কিত হয়েদানবের হাত থেকে বাচার জন্যে দৌড়ে পালাতে চাইতাম ।পিটার এখনও আমাদের বাড়িতেই থাকে । এখানে থেকে পড়াশোনা করে।হাই স্কুলে পড়ে । আমার কয়েক বছরের বড়।'পঙ্কদানবের কাহিনী নিয়ে একটা ছবি বানানোর কথা ছিল না পিটারের?'ক্যাপ জিজ্ঞেস করল, “বানাবে?মাথা ঝাকালাম | “বানাচ্ছে তো। দানব যা সাজে না, ভয়ঙ্কর! চমকে যেতে হয়।'পিটার আর তার কয়েক বন্ধু মিলে স্কুলের জন্যে একটা ভিডিও ফিল!বানাচ্ছে । হরর মুভি ।আমাকে তাতে একটা চরিত্র দেয়ার জন্যে বহুত কাকুতি-মিনতি করেছি।শোনে না। হাসে । বলে, “ঝুঁকি নিতে পারব না। সত্যি যদি কাদার দানবেরা উঠেআসে, তখন কি করবে?'বোঝানোর চেষ্টা করি, এখন আমার বয়েস হয়েছে। কল্পিত কাদার দানবআর এখন ভয় দেখাতে পারবে না। কিন্ত ও কানেই তোলে না।: শুটকি-বাহিনী দ্রষ্টব্যটেরির দানো ১৩