মূল রচনা থেকে অংশ:
১৩পাঁচখানা গাড়ি একসঙ্গে সারিবদ্ধভাবে পথ বেয়ে এগিয়ে চলেছে । যেনবিশ্ব বিজয় করে তারা ফিরে চলেছে ।মিঃ হারুনের মনে অফুরন্ত আনন্দ। যে দস্যুকে গ্রেফতার করার জন্যঅহরহ পুলিশবাহিনী উম্মাদের ন্যায় ছুটাছুটি করছে__পুলিশ সুপার নিজেযাকে গ্রেফতারের জন্য কাজে নেমে পড়েছিলেন সেই. দস্যু বনহুরকেপাকড়াও করে নিয়ে চলেছেন তিনি! দুনিয়া জয়ের আনন্দ আজ তার মনে ।|জনহীন পথ ।দু'ধারে শাল আর সেগুন গাছের সারি । পথের পাশে মাঝে মাঝে ঘনবনও রয়েছে৷ প্রায় মাইল দশেক চলার পর তারা শহরে গিয়ে পৌছবে।এই দশ মাইলের মধ্যে কোন লোকালয়ের চিহ্ন নেই ।মাঝে মাঝে দু'একটা পথ বড় রাস্তা থেকে বেরিয়ে গেছে এদিকেসেদিকে । হয়ত দুর-দূরান্তে কোন গ্রামের দিকে ।দস্যু বনহুর নিশ্চুপ বসে রয়েছে । হাতে তার হাতকড়া পরানো, মাথারকোকড়ানো চুলগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে ললাটের চারপাশে ।নির্বাক মেলে তাকিয়ে রয়েছে সে গাড়ির বাইরের দিকে । কে বলবে সেদস্যু, অতি জদ্রজনের মত নিশ্চুপ বসে আছে!মনিরা মিঃ হারুনের পাশে জড়োসড়ো হয়ে তাকিয়ে আছে বাইরেরদিকে । মুখোভাব তার স্বচ্ছ নয়! মনের দুশ্চিন্তার ছাপ পড়েছে তার মুখে ।গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে মনিরা ।হঠাৎ বনহুরের কণ্ঠস্বরে মনিরার চিন্তাজাল ছিন্ন হয়ে যায়। ফিরেতাকায় সে।বনহুর দাতে দাত পিষে গন্তীর কণ্ঠে বলে--খবরদার! একটু নড়লেকিংবা চিৎকার করলে মরবেন।মনিরা দেখল, বনহুর হাতকড়া পরা হাতেই মিঃ হারুনের পাঁজরেরিজলরার চেপে খনেছে। কখন নে পতদিভিগ্ারে তে মিঃ হারুনের হাত