মূল রচনা থেকে অংশ:

খবরটা শুনেই সোমনাথের মনে হয়েছিল, নিশ্চয়ই বাসবীর একজন প্রেমিক জুটেছে। নিছক হাউজ ওয়াইফসেজে থাকার মেয়ে সে নয়। তার নীতিবোধ আলাদা । গোপনে প্রেম করার ব্যাপারে তার কোনো দ্বিধা নেই।ডিভোর্সের পর বাসবী আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে রইলো, একটা চাকরিও পেয়ে গেল লেডি ব্রেবোর্নকলেজে । ওদের ছেলেটি দার্জিলিং-এ।কিন্তু বাসবীর প্রেমিকটি কে, সেটাহি হলো অন্য ডাক্তারদের কৌতুহলের বিষয় । কিছুতেই তার সন্ধান পাওয়াযাচ্ছে না। সে একা থাকে, এখন সে একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রাখেনি, নিজেই চালায়, কিন্তু তার গাড়িতেঅন্য কোনো পুরুষকেও দেখা যায় না কখনো । বিনায়কের বন্ধুদের বিশেষ কৌতুহল, বাসবীর প্রেমিকটি কোনোডাক্তার কি-না । একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক এথিকাল নয়। অন্যপেশার কোনো লোক হলে অস্কাভাবিক কিছু নয়, বাসবী এখনো দেখতে ভারি সুন্দর রয়েছে।কিন্তু কোথায় বাসবীর সেই প্রেমিক?সোমনাথ আর বিনায়ক... এই দু'জনেরই বন্ধু বিশ্বদেব, সেও নামকরা হার্ট স্পেশালিস্ট, সে বিনায়কদেরবাড়িতে প্রায়ই যায়। একদিন সেই বিশ্বদেব বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভেতরের কথা খুলেবললো ।বিশ্বদের বললো, দ্যাখ সোমনাথ, আমাদের মুফ্কিল কি জানিস, একটা সময় যখন আমরা সার্থকতার মুখ দেখি,যখন বেশ নামডাক হয়, তখন একটা ব্র্যাজেডি ঘটে যায় । আমাদের ওপর, আমাদের সময়ের ওপর, আমাদেরনিজেদেরই কোনো কন্ট্রোল থাকে না। আমরা বউ বাচ্চাদের দিকে তো তাকাতে ভূলে যাই বটেই, এমনকিনিজের দিকেও তাকাতে ভুলে যাই।সোমনাথ বললো, সার্থকতা কাকে বলে? নিজের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে ফেলা? যারা এটা বোঝে না,তারা নির্বোধ । মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে দেখা খুব দরকার । আমি কোন দিকে চলেছি, আমি শেষপর্যন্ত কী চাই, সেটা ভাবতে হবে না?_যারা ভাবে না, তারাই তো ট্রাজেডির শিকার হয় । দ্যাখ, বিনায়কদের যে বিয়েটা ভেঙে গেল, তার জন্য আমরাবাসবীকে দায়ী করেছি সবাই । আমরা পুরুষ মানুষ, তাই বিনায়কের পক্ষে । অনেকের ধারণা, বাসবী লুকিয়েলুকিয়ে কারুর সঙ্গে প্রেম করেছে । মোটেই তা নয়। আসল কারণটা আমি জানি ।_-সেটা কী?_ওদের দু'জনের মধ্যে দাম্পত্য সম্পর্কই ছিল না অনেক দিন।_সে কি, কেন? বিনায়কের কোনো প্রবলেম আছে?_প্রবলেমটা শারীরিক নয়, মানসিক । বিনায়ক কোনো দিনই বাসবীর মনটা বুঝতে পারেনি, বোঝার চেষ্টাওকরেনি । বাসবী রোমান্টিক ধরনের মেয়ে। এ এক সময় নাচতো, গান বাজনা ভালোবাসে, নতুন কোনোথিয়েটার হলে দেখতে যাবেই । বিনায়কের এ ব্যাপারে কোন রস-কষ নেই । বউয়ের জন্য সে সময়ই দিতেপারে না। বউকে নিয়ে কোথাও যাবে, দু"দণ্ড বসে গল্প করবে, এমনকি ঝগড়াও করবে, তার সময় নেই? এরকমকরলে কী চলে?-অত টাকা নিয়ে বিনায়ক কী করবে? একটা তো মোটে ছেলে ।_বিনায়কের ধারণা, ও তো এত খাটছে বউয়ের জন্যই । সে অতবড় বাড়ি করে দিয়েছে, বাসবী যত ইচ্ছে গয়নাগড়াতে পারে, মুঠো মুঠো টাকা খরচ করতে পরে.... কোনো কোনো মেয়ে এসবই ভালোবাসে, তাও সত্যি,কিন্তু বাসবী যে অন্য টাইপ, সেটাই বিনায়ক বুঝলো না। তার ফলটা কী হলো জানিস? বিনায়ক আমাকে নিজেবলেছে, রাত্তির বেলা বিছানায় বাসবীকে কাছে টানলে বাসবী সাড়া দেয় না। ওর শরীরটা ঠান্ডা হয়ে থাকে ।স্বামীর সঙ্গে যদি একেবারেই মনের মিল না থাকে, তা হলে সেই স্বামী-স্ত্রীর মধ্যে ঠিক মতন যৌন সম্পর্কওহতে পারে না। বিনায়ক বলেছে, প্রায় ন'-দশ বছর ধরে ওদের এই রকম চলছে । বাইরের লোকজনের সামনেস্বামী-স্ত্রীর ঠাট বজায় রাখে, অথচ ভেতরে ভেতরে কোনো সম্পর্কই নেই। এরকম একটা মিথ্যে ব্যাপার শুধুশুধু টিকিয়ে রাখার কী দরকার? সেই জন্যই তো বাসবী ডিভোর্স চাইতে বিনায়ক কোনো কনটেস্ট করেনি ।_তা হলে এর মধ্যে তৃতীয় পুরুষ কেউ নেই?-তোকে খুব একটা গোপন কথা বলি, সোমনাথ । কারুকে জানাবি না। ওদের বাড়িতে তো আমি প্রায়ই যাই ।