মূল রচনা থেকে অংশ:
“হার হাইনেস একটু আগে ফোন করেছিলেন। তোমাকে ফোন করতেবলেছেন।”“এই সাতসকালে তাঁর আমার কথা মনে পড়ল কেন?,“আমি জানি না।* রিসিভারটা এগিয়ে দিলেন কাবেরী।দ্রুত নম্বরগুলোয় চাপ দিলেন মস্তামামা। তারপর যন্ত্রটাকে কানে চেপে অপেক্ষাকরলেন, 'হ্যালো। হোয়ার ইজ লেডি? আমি, হ্যাঁ, হ্যাঁ। ও। বলে দিও গুকে।,রিসিভারটা অফ করে মাথা নাড়লেন, “এখন তিনি ম্যাসাজ করাচ্ছেন। এইবয়সেও ওর শরীর এত ফিট বিনা কারণে নয়। বেবি, তোর মায়ের ডুপ্লিকেটবোধহয় ভারতবর্ষে নেই।”“এএকমত।;তখনই রিং শুরু হল। কাবেরী ইশারা করলেন, “তোমার ফোন।”“বাজি?ঘাজি। তোমাকে লাঞ্চের আগে একটা লার্জ ভদকা আালাও করব।”তা হলে সেটা তোকে করতে হবে। * বলে রিসিভার তুললেন মস্তামামা,“হ্যালো, আপনি কে কথা বলছেন?,“গুড মন্নিং, মস্তাদা!” কণিকার গলা।“মাই গড। তুমি তো ম্যাসাজ করাচ্ছিলেকরাচ্ছি। তার জন্যে ফোনে কথা বলতে অসুবিধে কোথায়? হ্যাঁ, তুমিওখানে আর কত দিন থাকতে চাও?”“আই ডোন্ট নো। যেদিন খারাপ লাগবে সেদিন ভাবব।”“তোমাকে একটা কাজ করতে হবে। বাগডোগরায় ইন্ডিয়ান এয়ারলাইন্সেরফ্লাইট কলকাতা থেকে পৌঁছায় দশটা চল্লিশে। একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টেচলে এসো। পাইলট তোমাকে একটা প্যাকেট দেবেন। ভদ্রলোকের নামক্যাপ্টেন শর্মা।'প্যাকেটটা কীসের?“ওয়েল, ইটস এ গিফট প্যাক।'তারপর?“ওটা তুমি বিকেলের আগে বেবিকে দেবে। কিন্তু এখন কিছু জানাবে নাওকে।'?“আই সি!" বৃদ্ধ কাবেরীর দিকে তাকালেন। তারপর জিজ্ঞাসা করলেন,হঠাৎ?১৭