মূল রচনা থেকে অংশ:
৬ কলিযুগএকটা বড়ো কারণ হল-_এই রূপক-কাহিনির মধ্যে কলিযুগ ধারণার প্রধানউপাদানগুলি লুকিয়ে আছে। এই উপাদানের প্রধান হলেন মহারাজপরীক্ষিৎ যীর সঙ্গে কলিযুগের পিঠোপিঠি পরম্পরা-সম্বন্ধ আছে। দ্বিতীয়ত,সেই-যে রাজবেশী কলিকে পরীক্ষিৎ বলেছিলেন--তোমাকে দেখতেতোমার কাজকর্ম অনেকটাই ব্রাহ্মণ্যবিরোধী ব্যক্তির মতো, বলা উচিত,শৃদ্রদের মতো-_নটবৎ কর্মণা অদ্বিজঃ-__এই কথাটার মধ্যেও একটা ইঙ্গিতআছে। অর্থাৎ পূর্বে যে একটা সংস্কার ছিল যে ক্ষত্রিয-জাতির মানুষেরাইশুধু রাজকর্ম করবেন, তা নয়; মহারাজ পরীক্ষিতের সময়েই শূদ্র-জনজাতিরাজকর্মের মধ্যে প্রবেশ করেছেন, তারা রাজাও হচ্ছিলেন। পরীক্ষিৎনিজেও কলিবধে উদ্যুক্ত হবার আগে ভগবতী পৃথিবীর উদ্দেশেবলেছিলেন--আহা! আজ এই পৃথিবীর কী অবস্থা হয়েছে। কৃষ্ণ যতদিনএই ধরাধামে ছিলেন ততদিন কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু আজ তিনিলীলা-সংবরণ করার ফলে পৃথিবী আজ বিমনা হয়ে ভাবতে বসেছেযে- হায়! এরপর থেকে রাজার বেশধারী ব্রাহ্মণ্যাচারহীন শূদ্ররা এই পৃথিবীভোগ করবে- অব্রন্গণ্যা নৃপব্যাজাঃ শুদ্রা ভোক্ষ্যন্তি মামিতি।এই কথা থেকে বোঝা যায়-ধরাধাম থেকে কৃষ্ণের চলে যাওয়াটাএকটা যুগাবসানের ইঙ্গিত দেয় এবং শূদ্র-রাজ প্রতিষ্ঠার ব্যাপারটাওএতিহাসিক দিক থেকে একটা অন্য যুগের উপস্থিতি, অথবা বলাউচিত-_-একটা এঁতিহাসিক পরিবর্তনের সূচনা করে। তৃতীয়ত, পরীক্ষিৎযে ধর্মের তিনটি পা আবার সুস্থিত করে দিলেন_ এর মধ্যে একটাপৌরাণিক অতিশয়োক্তি আছে। যুগহ্াসের ফলে মানুষের মধ্যে যে আচারএবং ক্রিয়ার পরিবর্তন ঘটছিল-_-সেটাকে আধুনিকতার প্রসার বলব নাকিউচ্ছেদ ঘটছিল, পরীক্ষিৎ হয়তো রাজশক্তি প্রয়োগ করে সেই সনাতনীভাবনা আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। ধর্মের ব্রিপাদ-প্রতিসন্ধানহয়তো এই চেষ্টার সৃচক।চতুর্থত, অধর্মের চিরস্তন চারটি স্থান লাভ করার পরে পুনর্বার যাচমানকলিকে যে আরও পাঁচটি স্থান দিলেন পরীক্ষিৎ সেগুলিও মানুষের কোনোঅর্বাটীন বৃত্তি নয় এবং প্রথম চারটি অর্ধস্থানের সঙ্গে সেগুলি অবিযুক্তওনয়। বরঞ্চ বলব--ওই পুনর্দন্ত বস্তৃগুলির মধ্যে সবচেয়ে যেটা বিশিষ্ট,
Recent Comments