Kinnor Mithun – Nihar Ranjan Gupta

মূল রচনা থেকে অংশ:

রাজার রাজা/ ১৯পাহাড়ের ওপরে অরণ্যের ভেতরে কিন্নরবাসীরা এক একটি ছোট্ট কুঠি বানিয়ে রাখে।সেগুলোকে বলা হয় ডোগ্রি। এগুলি কিন্নরবাসীদের শ্রীষ্মাবাস। জ্যোৎস্নারাতে দেখা যেতআনন্দমগ্ন প্রেমিক-প্রেমিকা উৎসব গ্ঙ্গণ পেরিয়ে সেইসব ডোগ্রিতে উপস্থিত হয়েছে।প্রেমিক যুবকটি নানারকম ফুলের অলংকার তৈরি করে সাজিয়ে তোলে তার প্রেমিকাকে ।সেই বনদেবী তখন ঘার প্রেমিকের হাত ধরে আলোছায়ার আলপনা আঁকা বনের পথেগান গাইতে গাইতে হারিয়ে যায়। তাদের গানের স্বর্গীয় সুর ভেসে বেড়ায়আকাশে-বাতাসে।এই ফুলের উৎসবের রাতেই ঘটনাটা ঘটল।সে বছর বুশেহারের মহারাজ স্বয়ং এলেন সাংলায় ফুলেচ উৎসবে যোগ দিতে।মহারাজের সঙ্গে এসেছিল তাঁর একমাত্র উত্তরাধিকারী যুবরাজ শ্রীতম সিং। মহারাজ ছিলেনবাস্পা সংলগ্ন কামরু পাহাড়ের পঞ্চতল দুর্গে কান্ঠ-নির্মিত এই সুদৃশ্য দুর্গটি দূর থেকেদেখা যায়। পাহাড়ের এক্রাস্তে দুর্গ অন্যপ্রান্তে বাস্পা নদীর দিকে দুদান পরিবারের ব্রিতলপ্রাসাদ। এটিও কাণ্ঠ-নির্মিত। দুদানরা রাজপরিবারের প্রধানমন্ত্রীর বংশ।সে বছর একটি ঘটনা ঘটল প্রায় সবার অলক্ষ্যে । তরুণ যুবরাজ প্রীতম নাচের আসরেএক তরুণীকে দেখে মুগ্ধ হন। সেই তরুণীটি আমাদের পূর্ব পরিচিত সুরজ সিং-এর একমাত্রকন্যা নিলম। তরুণী নিলম অসম্ভব জেনেও মনে মনে যুবরাজকে তার ভালোবাসা নিবেদনকরেছিল।কোনও এক মধুলগ্নে প্রেমের দেবতা দুজনের হৃদয়ে হেনেছিল তাঁর পুষ্পশর। ফুলেচ্‌উৎসবের অবারিত উন্মাদনার মুহূর্ত গুলিতে দুটি প্রেমিক-প্রেমিকা পরস্পরের মুখোমুখিহয়েছিল কয়েকবার। রাজ পরিবারের কোনও মানুষের সঙ্গে একজন সাধারণকিন্নরবাসিনীর এরূপ মিলন ছিল অকল্পনীয়। তবু প্রেমের যুগল প্রজাপতি উড়ে বেড়াতেলাগল ধৌলাধার পর্বতের সানুদেশে পুম্পিত অরণ্যবৃক্ষের আড়ালে আড়ালে। পুম্পগন্ধরেণুমাখা সমীরণ তাদের আকুল করে তুলল। তাদের প্রণয়ের গোপন সংবাদ বাস্পা নদীবয়ে নিয়ে চলল তার কলধ্বনির সঙ্গে। এক মায়াময় জ্যোতস্নারাতে অরণ্যের আড়ালে একডোগ্রিতে ঘটল তাদের গোপন মিলন। জ্যোস্নারাত্রি, পুষ্পিত অরণ্য আর কলধবনি মুখরবাস্পা ছাড়া এই দুই প্রেমিক-প্রেমিকার গোপন মিলনের কথা কেউ জানল না।উৎসব শেষে পিতার সঙ্গে যুবরাজ ফিরে গেলেন রাজধানী রামপুর বুশেহারেরপ্রাসাদে ।অদর্শনে আকুল হলেও নিলমের কোনও উপায় ছিল না প্রেমিক যুবকের সঙ্গেমিলনের । রামপুর বুশেহারের পথ তার কাছে ছিল দুর্গমতম।সহসা একসময় শঙ্কিত হয়ে উঠল নিলম নিজের দেহের পরিবর্তনের কথা জেনে। সেভীতসন্ত্রস্ত হয়ে বন্ধুদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করতে লাগল।কন্যার অবিবেচনার কথা জানতে পেরে শিরে করাঘাত করতে লাগলেন কুশলা। কিন্তুপ্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করার কোনও অস্ত্র তার কাছে ছিল না।অবশেষে কুশলাকে সাংলার সরপধ্জের শরণাপন্ন হতে হল।