Osompto Chumboner 19 Bosor Por

মূল রচনা থেকে অংশ:

বলি। রিকশায়। বসন্তকালে। আমাদের ইউনিভার্সিটির রাস্তা ভরা আমগাছ। আমের মুকুলের গন্ধ আসছিল। আর একটাকোকিল ডেকে উঠেছিল। এই সময় তোর বাবাকে বললাম, আমাকে একটা চুমু খাও। ও বলল, বলো কী, চারদিকে আমারছাত্রছাত্রী। আমি বললাম, না, চুমু তোমাকে খেতেই হবে । সে আমার হাতটা ধরে একটা চুমু দিল।'ধধ্যাৎ! হাতে কিস খেলে সেটাকে কিস বলে নাকি?” পরশ হতাশ।“আমাদের সময়ে সেটাই অনেক বড় ব্যাপার ছিল, বাবা । পরশ, যাও, শাওয়ার সেরে নাও। আমি খাবার গরম করি। লাঞ্চকরব।?পরশ ওঠে। বাথরুমে যায়। সুমি খালেদের হাত ধরে বলে, “খালেদ, এবার দেশে গেলে আমরা একটা রিকশায় করে ঘুরবদুজনে, আচ্ছা? ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাব। ওই আমগাছগ্ডলোর নিচ দিয়ে রিকশা চলবে। এবার তুমি আমাকে একটা চুমুখেয়ো। এখন তো আর চারপাশে তোমার ছাত্রছাত্রীরা থাকবে না। নিয়ে যাবে, বলো, খালেদ?,“অবশ্যই নিয়ে যাব। অবশ্যই ।” সুমিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে খালেদ বলে। সুমির চোখ ছলছল করে। সুমির গ্রিনকার্ডেঝামেলা হচ্ছে। একবার বাইরে গেলে আর ফিরতে পারবে না আমেরিকায়। ১৫টা বছর সুমি দেশের বাইরে। এর মধ্যেআব্বা মারা গেছেন। আম্মা জামালপুর ছেড়ে ঢাকায় এসে ছোট ভাই সুজনের বাসায় থাকেন। তাদের জামালপুরের বাড়িরসামনের খুলিতে সেই হেলে পড়া সিঁদুরে আমের গাছটা কি এখনো আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আমগাছগুলো?“আমের মুকুলের গন্ধওয়ালা পারফিউম কিনতে পাওয়া যায় না, খালেদ? ফাল্গুনের শেষে হঠাৎ বৃষ্টি। ঢাকায়।ময়মনসিংহে। জামালপুরে । আমাদের উঠোনে । টিনের চালে। তারপর বৃষ্টি উধাও । রংধনু উঠল আকাশে মাটিতে সৌদাগন্ধ। আর আমগাছতলায় বিন্দু বিন্দু মুকুলের আল্পনা । আমি খুব মিস করি, খালেদ । আমি খুব মিস করি । আর কী মিসকরি জানো? রিকশা। ওয়ার্ড কাপের ওপেনিংয়ে রিকশায় ক্যাপ্টেনদের চড়িয়ে খুব ভালো করেছে বাংলাদেশ।“আর আমি মিস করি রিকশায় খাওয়া আমাদের অসমাপ্ত প্রথম চুক্বন।” সুমির ঠোটে ঠোট রেখে দ্রুত একটা চুমু খেয়ে নিয়েখালেদ বলে। ক্যাচ করে শব্দ ওঠে। পরশ বাথরুম থেকে বেরোল। ওরা নিজেদের পরস্পরের কাছ থেকে সরিয়ে নেয়।টেবিলে প্লেট সাজায় পরশ । ন্যাপকিন দেয় খালেদ । সুমি গরম করা খাবারগুলো টেবিলে রাখে । খালেদ বলে, থ্যাংক ইউ,পরশ, তোর মাকে ওই কোশ্চেনটা করার জন্যে ।'“এই পরশ, তুই ভাত খাবি না একটু? কয়বেলা বার্গার খেয়ে থাকবি? ছেলের দৃষ্টি সরিয়ে নিতে সুমি তাড়াতাড়ি বলে।সুমির মাথার মধ্যে রিকশার ঘণ্টাধ্বনি বাজছে। আশ্চর্য, সেই বেলের আওয়াজে সুরও ফুটছে_ মধুর বসন্ত এসেছে,আমাদের মধুর মিলন ঘটাতে...তার এই দুপুরটায় কী যে ভালো লাগছে!সূত্রঃ শুক্রবারের প্রথম আলোর সাহিত্য সাময়িকী