মূল রচনা থেকে অংশ:
নিয়ে। আরও একমাস এভাবে কাটলে আবার এক্সরে নিতে হবে, ততদিনে ভাঙ্গা হাড়গোড়ওজুড়ে যাবে। তখন একটা ক্রাচ নয় ত একখানা মোটা ছড়ি নিয়ে আরও কয়েকটি মাস হাটতেহবে খুব আস্তে পা ফেলে। এসময় একবার পরীক্ষা করে দেখব আপনার পেছনের “হিপ সকেট'আর কার্টিলেজ ঠিক ঠিক কাজ করছে কিনা । রিপোর্ট ঠিকঠাক পেলে তখন আপনি স্বাভাবিককাজকর্ম শুরু করতে পারবেন।”“তার মানে অন্তত দু'টি মাস,” ঠোক গিলে বললাম।“প্রায় এরকমই আরকি” গম্ভীর ডাক্তারি গলায় সায় দিল এড |“আমি কাজ করতে পারব ত?" ,“আশা ত করছি,” এড বলল, “তবে ব্যথাটা সবসময় ভোগাবে তাই খুব আস্তে এগোতেহবে।'“এই ব্যথাটা কতদিন ভোগাবে?”“অনেকদিন, যতদিন যাবে, ব্যথার মাত্রা তত কমবে ঠিক? কিন্তু পুরোপুরি যাবে না। এইব্যথা সহ্য করে বেঁচে থাকার ব্যাপারটা আপনাকে শিখতে হবে। তবে আপনার কাজকর্মে এটাকোনভাবে নাক গলাবে না এটুকু বলতে পারি ?”যাক ও সরাসরি সত্যি কথাটা শুনিয়ে দিল_ বয়সে অনেক ছোট হলেও শুধু এই এককারণে আমি এডকে শ্রদ্ধা করি, রুগীর মন চাঙ্গা রাখতে একরাশ মিথ্যে আশ্বাসের মিষ্টি বড়িবাওয়ানোর মধ্যে নেই ও।“কিন্তু যে প্রোগ্রাম করেছিলাম তার যে বারোটা বাজল,” মুখ তুলে বললাম, “জানো এইহৃপ্তার শেষে বাইবেল-এর ওপর টেলিভিশনে একটা সিরিয়ালে হাত দেব ঠিক করেছিলাম,তার পরের সপ্তাহে একটা ব্রিটিশ খবরের কাগজের জন্য প্রবন্ধ লেখা । এসব সেরে নিজের বইলেখার কাজ, তিন মাসের মধ্যে প্রথম খণ্ড ঠিক নামিয়ে দিতাম |”“এ প্রোশ্রাম মেনে ত এখন আর চলতে পারবেন না,” গম্ভীর গলায় বলল এড, “কিন্তু এনিয়ে এত ভাবনা চিন্তারই বা কি আছে? আপনার শেষ বই এক বছরের ওপরে এখনও বেস্টসেলার লিস্টে আছে।”“তা আছে, মানছি কিন্তু এ বই বাবদ টাকাকড়ি ক'বারে যা পেয়েছি তা এক বছরের ওপরহল খরচ হয়ে গেছে। লেখক হিসেবে একটা বিরাট কর্মকাণ্ডের প্রক্রিয়া আমায় চালু রাখতেহয় তা ত জানো।' |“আমার মনে হয় সেটা ঠিক,” এক মুহূর্ত চুপ করে থেকে এড বলল, “দ্রুতগামী জীবনমোটেও সন্তা নয়। এখানে বেভার্লি হিলস-এ বাড়ি, ফ্রান্সে রিভিয়েরায় ভিলা! আর ইয়াট, আবারশীতের সময় আকাপুলকোতে বাড়ি ভাড়া নেয়া এতসব ম্যানেজ করেন কিভাবে ?'“যেভাবে তুমি করছ”, গলা স্বাভাবিক রেখে জবাব দিলাম, 'নাকেমুখে রক্ত তুলে দিনরাতশুধু খাটা, খেটেই মরছি।”“এর ওপর আছে মদ, পার্টি, মেয়ে আর ডোপের পেছনে জলের মত টাকা ওড়ানো । এসবছেঁটেকেটে ফেলুন। দেখবেন অনেক টাকা বাঁচবে।”“পলকে চেনো ত, আমার উকিল, তুমি ঠিক ওর মত বলছ। কিন্তু কেক-এর ওপরে যেআই-সিং থাকে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে এটেই দ্যাখে, আর এ একটু খুদে ব্যাপারই গোটাকেকথানা জমিয়ে রাখে, তার দামও ওঠানামা করে তার ওপর। এই সাধাবণ ব্যাপারটাতোমাদের দুজনের একজনও বুঝতে চাওনা। কাড়ি কাড়ি টাকা কাথিয়ে ব্যাংকে ফেলে রাখাযায় ঠিকই কিন্ত তাতে কোনও মজা নেই।১৩)
Recent Comments