মূল রচনা থেকে অংশ:
আমার রাগের প্রকাশটা বোধহয় এই রকম। তাতে অন্য লোকটার কোনো ক্ষতি নেই, কিন্তু আমিনিশ্চিন্তে নিজের মনে থাকতে পারি; আমার মনে হয় আমি যে ওকে মনে-মনে ক্ষমা করছি নাএতেই ওকে যথেষ্ট শাস্তি দেয়া হচ্ছে।বিমলের বাড়িতে সুব্রতর আকর্ষণ বিমল নয়, তার তিনটি বোন--চৌদ্দ, পনেরো, সতেরোতাদের বয়স। আমাকে একা পেলে মাঝে মাঝে ওদের গল্প করে সুরত। বড়োটির নাম মণিকা,জুব্রতের মতে 'খাশা চেহারা ।” তিন বোনকে নিয়ে সে আর বিমল সিনেমায় যায় মাঝে-মাঝে,অন্ধকারে মণিকার পাশে ব সে হাতে হাত রাখে সুব্তত, জুতো খুলে পায়ের উপরে পা দিয়ে চাপদেয়, বসার ভঙ্গি বদল করার সময় দৈবাৎ গালে গাল ঠেকে যায় তাদের, ইত্যাদি। "আমি ওরবোনকে প্রেমপত্র লিখি সন্দেহ ক'রে আমাকে মেরেছিলো বিমল, আর সে-ই এখন বোনদের সঙ্গেমেলামেশায় সুব্রতকে সাহায্য করছে-_+ এই কথাটা আমার তখন মনে হওয়া উচিত ছিলো কিন্তু তাহয়নি, আসলে এক ফোটা কৌতৃহলও আমার ছিলো না, নেহাত ভদ্রতা ক'রে সুব্রতর কথা শুনেযেতুম। একদিন সুব্রত আমাকে বললে কাল রাত্রে ছাতে হঠাৎ একা পেয়ে সে কেমন ক'রে চুমুখেয়েছে মণিকাকে__ অনেক, অনেকক্ষণ ধ'রে-__মণিকাও সোতসাহে তা ফিরিয়ে দিয়েছে; তায়সেই বিস্তারিত বর্ণনা শুনে আমি অবাক হলাম, কেননা তখন পর্যন্ত আমি জানতাম না যে কবিরাযাকে চুম্বন বলেন তার মধ্যে মানুষের লালাসিক্ত জিহ্নারও কোনো অংশ আছে। একটু লঙ্জাওকরলো আমার, কেননা এ বর্ণনা শুনতে-শুনতে কুসুমকে আমার মনে পড়লো ।জানি না সব ছেলেরই ও-রকম হয় কিনা, কিন্তু বয়ঃসন্ধির সময়টাতে আমি বড্ড কষ্টপেয়েছিলুম। কী যন্ত্রণা আমার যখন চৌদ্দ বছর বয়সে প্রথম টের পেলুম যে আমার শরীরের মধ্যেআর-একটা শরীর লুকিয়ে আছে--চোখ নেই কান নেই কিন্তু ভীষণভাবে জ্যান্ত, কাপড়ের তলায়ওত পেতে-থাকা জন্তু একটা, আমারই অংশ কিন্তু হাত-পায়ের মতো আমার বাধ্য নয়, স্বাধীন,নিজের একটা আলাদা ইচ্ছে আছে, হঠাৎ যখন মাথা চাড়া দেয় আমি যেন চোখে অন্ধকার দেখি।আরম্ভ হয়েছিলো খুব মৃদুভাবে, এমন কি মধুরভাবে__আমাকে হানা দেয় সব নারী মৃ্তি, হাওয়ারমতো সুরের মতো সুগন্ধের মতো, ভূগোলের খাতায় মেয়েদের মুখ আঁকি বসে বসে,ক্যালেন্ডারের ছবির তরুণীর সঙ্গে মনে মনে কথা বলি। কিন্তু এই মধুর খেলা ভেঙে দিয়ে আমারদ্বিতীয শরীর আরো জোরালো হ'য়ে উঠলো, তার হিংম্তায় আমি ভয় পেয়ে গেলুম, কিন্তু পারলুমনা মাঝে-মাঝে নিজের হাতে তার দাবি না-মিটিয়ে, আর তার ফলে মনে হ'লো অপরাধ করেছি,মা-বাবার চোখের দিকে তাকাতে পারি না, আড়াষ্ট হয়ে থাকি__-এদিকে স্কুলে এক মাস্টারমশাই,আর বাড়িতে এক পূর্ণযুবক আত্মীয়, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অথচ স্পষ্টভাবে এমন সব ভুলউপদেশ দিতে লাগলেন যাতে আমার অপরাধবোধ আর অপরাধবোধের কারণ দুটোই আরো বেড়েগেলো। শরীর-মনের এই রকম অবস্থা নিয়ে আমি স্কুল থেকে কলেজে উঠলাম।ম্যাটিক পরীক্ষার পরে কেষ্টনগরে পিসিমার কাছে বেড়াতে এসে আমি প্রথম সচেতনভাবেকোনো মেয়েকে ছুঁতে পারলুম--জীক ক'রে বলার মতো কিছু নয়, দুই বোন, তেরো- চৌদ্দ বয়স,গয়না আর ছুটকি তাদের নাম, কবিতায় লেখার মতো কিছু নয়, গয়না ট্যারা, গোলগাল, আরছুটকি হ্যালহ্যালে লম্বা, তার মুখের মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে তার বড়ো বড়ো দীত যা না-হাসলেও খানিকটা বেরিয়ে থাকে,-জজকোর্টের কোনো এক টাইপিস্টবাবুর মেয়ে তারা,পিসিমাদের পাড়ায় থাকে, বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বলে স্কুল থেকে ছাড়িয়ে আনা হযেছে। দিনেরমধ্যে তারা অনেকখানি সময় কাটায় পাড়া বেড়িয়ে; যখন-তখন পিসিমার বাড়িতে চলে আসে,দারিদ্বের জন্যই হোক বা বহুসন্তানবতী মায়ের অমনোযোগের জন্যই হোক, তাদের জামাকাপড়সর্বদাই ময়লা আর শহুরে চোখে শোভনও নয়, তাছাড়া তরিবতও তেমন শেখেনি, হুট ক'রে ডুকেপড়ে আমি যেখানে ক সে-ব সে পুরোনো বীধানো ভারতী” পড়ছি আমার ঘড়ি বই ফাউন্টেনপেন
Recent Comments