Sahasra Ak Arabya Rajani-2 – Khitish Sarkar

মূল রচনা থেকে অংশ:

আলা তাকে আদর করে। কিন্তু নাহারের দেহ অবশ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েবায়। মেয়েরা ধরাধরি করে তাকে তুলে এনে একটা সোফায় শুইয়ে দেয়। একজন ঝারি করেগোলাপ জল এনে চোখে মুখে ঝাপটা মারতে থাকে । একটু পরে সামস-অল-নাহার চোখ মেলেতাকায়। একজন একটা উগ্র আতরের নির্যাস এনে ওর নাকের কাছে ধরে। ঝাঝালো গন্ধেতন্দ্রাভাব কেটে যায় তার।সামস-অল-নাহার চোখ মেলে এদিক ওদিক তাকায়। কি যেন খুঁজতে থাকে। এক পাশেআলীকে দেখে স্মিত হাসে। সে হাসি বড় করুণ, বড় মধুর।আলী আরও কাছে সরে আসে । নাহারজিজ্ঞেস করে, আবুল হাসান কোথায় £ তাকে দেখছি না কেন?আবুল হাসান তখন ঘরের বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছিল। তার মনে এক অজানাআশঙ্কা । একটু আগে যা ঘটে গেছে এতক্ষণে সারা প্রাসাদের প্রতি মানুষ তা নিশ্চয়ই জেনেছে।আলী এসে বললো, তোমাকে খুঁজছে।আমার নাই । আর শুকনো ধন্যবাদ জানিয়ে খাটোও করবো না তোমাকে । তবে একটি কথা জেনেরাখো, আজ তোমার জন্যেই আমার জীবনের মোড় ঘুরে গেলো । আমি আজ নতুন জীবনেরসন্ধান পেয়েছি। যাইহোক, আমি অকৃতজ্ঞ নই, আবুল হাসান। তোমার কথা আমার মনে থাকবে।আবুল হাসান নিজেকে ধন্য মনে করে। নাহারকে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে, আপনিযে আমাকে মনে রাখবেন তা শুনেই আমি ধন্য হলাম।আমার অন্তর দিয়ে বুঝেছি, আলী । যদিও আমার মতো নয়। আমি তোমাকে আমার হৃদয়ের সবচেয়ে উচু আসনে বসিয়েছি। মেয়েরা এখানে মাত্র একজনকেই বসাতে পারে । মাত্র কয়েক ঘণ্টারমধ্যে তৃমি সেই জায়গায় স্থান পেয়েছো। অথচ আমার একটু করুণামিশ্রিত ভালোবাসা পাওয়ারজন্যে কত তরুণই না পাথরে নিম্ষল মাথা কুটে মরেছে। তাদের জন্য আমি দুঃখ পেয়েছি কিন্তুভালোবাসা ঢেলে দিতে পারিনি । আজ তোমার কাছে আমার এই আত্মসমর্পণে আমি নিজেও কমঅবাক হইনি, আলী।প্রিয়তমা, তোমার প্রেম আমার কাছে কোনও বিচ্ছিন্ন ব্যাপার নয়__আমার আত্মারই একঅবিচ্ছেদ্য অংশ। মৃত্যুও তাকে আলাদা করতে পারবে না। কিন্তু কিআমাদের বিরহ বিধুর জীবন।একথা ভাবতে পারি না, পার্থিব জীবনে আমাদের কখনও মিলন হতে পারে না।দুজনে আকুল নয়নে কাদতে থাকে । আবুল হাসান বলে, একমাত্র খোদাই ভরসা, আমিবুঝতে পারছি না, তোমরা কি করে বাঁচবে । এখন যদি তোমাদের ছাড়াছাড়ি হয়ে জীবন কাটাতেহয়, জানি না কি অঘটন ঘটবে। সে যাই ঘটুক পরের ব্যাপার পরে দেখা যাবে। এখন, এই মুহূর্তেযখন এক সঙ্গে রয়েছ, একটু প্রাণ খুলে হাসো। গাও। মৌজ করো।আবুল হাসানের এই কথায় নাহার চোখের জল মুছে ফেলে । চাকরদের একজনকে ইশারাকরতেই সে ভিতরে চলে যায়। একটু পরেই একদল খানসামা নিয়ে আসে খানাপিনা। বড় বড়রূপোর রেকাবী সাজানো হয় টেবিলে । নানা রকমের বাদশাহী খানা । মাংসের চপ, সাম্মিকাবাব,মোরগ মোসাল্লাম, শাহী কোর্মা কোপ্তা, কালিয়া, বিরিয়ানী, হালওয়া, তন্দুরী রুটি প্রভৃতিটেবিলের মাঝখানে বসানো হয় একখানা বিরাট সোনার থালা । আপেল, আঙ্গুর, আনার, কলা,কালোজাম, গুলাব জাম ইত্যাদি নানা জাতের ফল। পারস্যের কাজকরা ঝারিতে দুষ্প্রাপ্য সরাব,গোলাপজল।৬ সামস-অল-নাহার আলীকে বলে, তুমি বসো ঠিক মাঝখানে। আমি বসবো তোমার