Sahasra Ak Arabya Rajani-3 – Khitish Sarkar

মূল রচনা থেকে অংশ:

কোনও লজ্জা করার কারণ নাই। তিনি কোনও মানুষ নন, তার কাছে লজ্জা কীসের? এক কাজকর মা, তোমার সাজ-পোশাক গহনাপত্র সব খুলে এখানে রেখে তার কাছে যাও । আমি আছি,আমি তোমার জিনিসপত্র সব দেখবো।খাতুন-এর মনে বিন্দুমাত্র সংশয় জাগলো না। তৎক্ষণাৎ সে একটি মাত্র রেশমী শেমিজছাড়া সব সাজ-পোশাক এবং গহনাপত্র পরিত্যাগ করে একেবারে প্রায় নগ্ন হয়ে দীড়ালো।খাতুনের পরিত্যক্ত সাজ- পোশাক আর গহনাপত্র একটা পুটুলি করে বেঁধে (২ডিলাইলাহ বলে, আমি এ-গুলো পীরের পায়ে ঠেকিয়ে এনে এখানে রেখে ১২দিচ্ছি। তার ছোয়া পেলে পবিত্র হবে। এসডিলাইলাহ পুটুলিটা সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ির এক জায়গায় $. ০]গুঁজে রেখে সে সওদাগরের কাছে যায়। ছোট্ট একটা খুপরীতে বসে বসে তরুণ ৷সওদাগর ঘামছিলো। ধৈর্য আর কিছুতেই বীধ মানছিলো না। বুড়িকে একা দেখে (২ সে জিজ্ঞেস করে, কী হলো, মা? এতো দেরি হচ্ছে কেন? ৰ ৃ_ আর বলো না, বাছা আমার নসীবের দোষ। ৬)বুড়ি কপাল চাড়পাতে থাকে। সওদাগর বিস্ময় বিস্ফারিত চোখে তাকায় র্‌কেন, কী হয়েছে? ১)্_আর কী হয়েছেঃ তোমাকে বলেছিলাম না, একটু তফাৎ রেখে চলতে । কিন্তু |তুমি বোধ হয় তা পারনি। কিছু লোকের সন্দেহ হয়েছে। একটু আগে তারা এসে |আমার মেয়ের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করে গেলো । তুমি কে, তোমারসঙ্গে তার কী সম্পর্ক এই সব প্রন্ন। আমার মেয়ে সোজাসুজিই তাদের বলেছে £ছেলেটির সঙ্গে আমার শাদী হবে। আমার মা তাকে পছন্দ করেছেন। আমার ছন্দ অপছন্দেরকোন প্রম্ঈই ওঠে না।তারা বললো, ঠিক আছে, শাদী হবে উত্তম কথা। কিন্তু সওদাগর ছেলেটার শরীরে যে কুষ্ঠআছে-_সে কথা কী সে কবুল করেছে?সত্যি কথা বলতে কি বাছা, এই কথা শুনে মেয়ে আমার কেঁদে আকুল। আমি তাকে ভরসাদিয়েছি, তোমার কোনও ভয় নাই। তুমি যেমন তার কাছে উলঙ্গ হয়ে দীড়াবে, সেও তেমনিসব সাজপোশাক খুলে তোমার সামনে দীড়াবে। খুঁটিয়ে খুঁটিয়ে তার সর্বাঙ্গ তুমি পরীক্ষা করেনেবে। ষদি কোনও অসুখের দাগ দেখতে পাও, আমিই রাজি হবো না। কী বলো বাবা, খারাপবলেছি?সওদাগর তাজ্জব বনে যায়। এমন ডাহা মিথ্যে কথা কে বলে গেলো? আল্লা সাক্ষী মা,আমার দেহে কোনও রোগ নাই। আমি সব সাজপোশাক খুলে ন্যাংটা হয়ে দেখাচ্ছি, আপনারাদেখুন।তোমাকে মেয়ের ঘরে নিয়ে যাচ্ছি, সে-ই নিজের চোখে পরীক্ষা করে দেখুক। হ্যা বাবা,তোমার এই সাজপৌশাক পয়সা কড়ি এখানে রেখে যাওয়া তো ঠিক হবে না। এগুলো আমিভালো জায়গায় রেখে আসি। তুমি এখানে বসো। আমি এখুনি এসে তোমাকে নিয়ে যাবো।ধূর্ত ডিলাইলাহ সওদাগরের সাজপোশাক এবং টাকার থলেটা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়।সিঁড়ি দিয়ে নামার সময় সে খাতুনের সাজপোশাক এবং গহনার পুটুলিটাও সঙ্গে নিতে ভোলেনা। রাস্তায় নেমে সে অদূরে অবস্থিত একটা মশলাপাতির দোকানে ঢুকে বলে, দোকানী আমারএই পুঁটুলি দু'টো একটু রাখতো ভাই, আমি একটা গাধা ডেকে আনি।