মূল রচনা থেকে অংশ:
কিন্তু এ কথা ভূললে চলবে না যে সভ্য হওয়ার জন্য আমরা কিছু নিয়ম তৈরি করেছি, যেমন:তোমার যৌনকামনা জাগলেই তুমি কারও ওপর ঝাঁপিয়ে পড়তে পারো না, যৌনকর্ম করার জন্যতোমাকে তার সম্মতি পেতে হবে আগে। এই নিয়মটি পালন না করে মেয়েদের কিনা বোরখাপরানো হচ্ছে। তাদেরকে সমাজ থেকে ব্ল্যাকআউট করা হচ্ছে। জলজ্যান্ত মানুষগুলোকে একএকটা আস্ত কারাগার বানিয়ে দেওয়া হচ্ছে। যে পুরুষের যৌন কামনা জাগে, বোরখা পরা মেয়েদেখলেও তার যৌন কামনা জাগে । আর যার জাগে না, তার উলঙ্গ মেয়ে দেখলেও জাগে না।সভ্য মানুষেরা জানে কী করে নিয়ন্ত্রণ করতে হয় কামনা। অসভ্যরা যারা জানে না, তাদের সভ্যকরার ব্যবস্থা হোক। মেয়েদের গায়ে বোরখা চাপালে, অসভ্যকে সভ্য করার প্রয়োজনীয়তাঅস্বীকার করা হয়।বাংলাদেশের সমাজ এখনও অন্ধকারে । বড় বড় অস্ট্রালিকা, দামি দামি গাড়ি, উঁচু উচু শপিংসেন্টার -কিছুরই অভাব নেই, সুস্থ মানসিকতারই শুধু অভাব। তাই কোনও মেয়ে শাড়ির ওপরব্লাউজ পরলে বিরাট বিতর্ক শুরু হয়। অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে দেশে, কিন্তু খুবকম মানুষই এ দেশে শিক্ষিত'। কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে আজকাল মানুষ ডিগ্রিধারীঅশিক্ষিত বনে, নয়তো মৌলবাদী আর সন্ত্রাসী বনে। কলেজ বিশ্ববিদ্যালয় কাউকে সত্যিকারশিক্ষিত করে না। "শিক্ষিত হতে হয় নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে।আমরা এই মহাশূন্যে ভাসতে থাকা কোটি কোটি গ্রহের মধ্যে একটি অতি ক্ষুদ্র গ্রহে জন্মনিয়েছি। কোটি কোটি বছর ধরে এককোধী প্রাণীর বিবর্তন ঘটতে ঘটতে মানুষ নামক প্রাণীরঘটনা ঘটেছে। কোনও একদিন আমরাও কোটি কোটি প্রাণীর মতোই বিলুপ্ত হয়ে যাবো।আমাদের এবং আমাদের পোশাক নিয়ে বিশ্ব ব্রম্াণ্ডের কোনও মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধুআবিক্ষার করে। মেয়েদের হাসিতে, মেয়েদের কথা বলায়, মেয়েদের হাঁটাচলায়, মেয়েদেরব্যবহারে অশ্নীলতা আবিষ্ষার করার লোক কিলবিল করছে সমাজে । এই লোকগুলো নিঃসন্দেহেঅশ্রীল। অশ্নীলতা নিষিদ্ধ হোক আমি চাই। অশ্রীল লোকগতলোর অশ্নীল মন মানসিকতা নিষিদ্ধহোক চাই। নোংরামো দূর হোক চাই। মেয়েদের স্বাধীনতা আর অধিকারের বিরুদ্ধে কুৎসিতষড়যন্ত্র চিরকালের জন্য দূর হোক চাই।
Recent Comments