মূল রচনা থেকে অংশ:
এডায়ার্ডি যুগকেও ব্যঙ্গ করতে হয় উলটো বিশেষণ দিয়ে । ব্যাপারখানা স্বাভাবিক নয়, অতএবশাশৃত নয়। সায়ান্সেই বল আর আর্টে ই বল, নিরাসক্ত মনই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ বাহন; যুরোপসায়ান্সে সেটা পেয়েছে কিন্তু সাহিত্যে পায় নি।১ মূল কবিতাটি হাতের কাছে না থাকাতে স্মরণ ক'রে তর্জমা করতে হ'ল, কিছু ষনুটি ঘটতে পারে ।