মূল রচনা থেকে অংশ:

নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল-- অবশেষে অনেকক্ষণ পরেলাগিল।নলিনের আর্ত কণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌনপ্রায় হইয়া আসিয়াছে এমন সময় আর-একটি জীবের ভীতকাতরধুনি নিকটে ধুনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবতীঁ চীৎকারশব্দ মিশ্রিতহইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কলরব উখিত হইল ।সহসা প্রাঙ্গণের মধ্যে একটা পদশব্দ শোনা গেল। জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন, ভূপর্যস্তমাধবীলতা আন্দোলিত হইতেছে।কেহ উত্তর দিল না। বুঝিলেন, অবাধ্য নলিন বন্দীশালা হইতে কোনোক্রমে পলায়ন করিয়া পুনরায়তাহাকে রাগাইতে আসিয়াছে।তখন অত্যন্ত কঠিনভাবে অধরের উপরে ওষ্ঠ চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন।লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন, “নলিন !”উত্তর পাইলেন না। শাখা তুলিয়া দেখিলেন, একটা অত্যন্ত মলিন শুকর প্রাণভয়ে ঘন পল্পবের মধ্যেআশ্রয় লইয়াছে।যে লতাবিতান এই ইষ্টকপ্রাচীরের মধ্যে বৃন্দাবিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ, যাহার বিকশিতকুসুমমঞ্জরীর সৌরভ গোপীবৃন্দের সুগন্ধি নিশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দীতীরবর্তীসুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জগ্রত করিয়া তোলে-- বিধবার সেই প্রাণাধিক যতের সুপবিত্র নন্দনভূমিতেঅকস্মৎ এই বীভৎস ব্যাপার ঘটিল।পুজারি ব্রাহ্মণ লাঠি হস্তে তাড়া করিয়া আসিল।জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুতবেগে ভিতর হইতে মন্দিরেরদ্বার রুদ্ধ করিয়া দিলেন।পশুর জন্য চীৎকার করিতে লাগিল।জয়কালী রুদ্ধদ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন, “যা বেটারা, ফিরে যা! আমার মন্দির অপবিত্রকরিস্‌ নে”ডোমের দল ফিরিয়া গেল। জয়কালী ঠাকুরানী যে তাহার রাধানাথ জীউর মন্দিরের মধ্যে অশুচিজন্তকে আশ্রয় দিবেন, ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না।এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্ব জীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্র পল্লীরসমাজনামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল।