মূল রচনা থেকে অংশ:

আর অন্যান্য সাপ্লাই-এ ঘাটাত দেখা যাচ্ছে।'মাথা ঝাঁকাল রাউডি ৷ ওয়্যাগনের ওপর একটা বুট তুলে দিয়ে ফিতেটাআবার বেঁধে নিল ও । চোখ ছোট করে অনেকক্ষণ চিত্তিত যুখে চেয়ে রইল সেহিরামের ওয়্যাগনের দিকে ।সেদিন দুপুরে হোটেলের খাবার ঘরে যখন ঢুকল এরফান তখন সেখানে বেশভিড় । আর একটু ভিতরে ঢুকে খালি টেবিল খুঁজতে খুঁজতে তার নজরে পড়ল দুরেএকটা টেবিলে জ্যাক, রাকা আর নিক একসাথে বসে লাঞ্চ খাচ্ছে । জ্যাকের সাথেচোখাচোখি হতেই তাকে চিনতে পেরে হাত নেড়ে ইশারায় কাছে ডাকল সে।'আরে বোস, বোস । আমরা যখন একসাথে বাইরে যাচ্ছি এসো একট্ু-আলাপ পরিচয় করে নেই, কি বলো? হাতের ইশারায় খালি চেয়ারটায় তাকেবসতে বলল জ্যাক ওয়েস্ট ।নিজের মেয়েকে দেখিয়ে সে বলল, “আমার মেয়ে রাকা ওয়েস্ট-আর নিকউলফের সাথে তো তোমার আগেই পরিচয় হয়েছে।'এরফান একটু ঝুঁকে সম্মান দেখিয়ে হ্যাট খুলে চেয়ারে বসল।কফির কাপে চুমুক দিয়ে কাপের বাকা ধারের উপর দিয়ে কৌতুক নিয়ে রাকাচাইল এরফানের দিকে । চোখে কৌতুহল ।তুমি বিগ হর্নসে গেছ আগে? আগ্রহের সাথে জিজ্ঞেস করল জ্যাক ।'হ্যা, কয়েক বৎসর আগে যখন ইন্ডিয়ানদের গণ্ডগোল চলছিল ।'সুদের চেনো তাহলে?'কাধ উচাল এরফান। “বলা যায় কিছুটা চিনি। ওদের সবাইকে খুব ভালকরে চিনত বুড়ো স্যাম । তবে রাউডি রবিন আর এমিল ব্যাশার দুজনেই ওদেরচেনে ।'“কি মনে হয়, ঝামেলা করবে নাকি ওরা?"“অবশ্যই ৷" একটা রুটিতে মাখন লাগাল এরফান। 'এত বড় একটা দলকেসরাসরি আক্রমণ হয়তো করবে না, কিন্তু কেউ পিছিয়ে পড়লে কিংবা একা একাঘুরতে বেরুলে ছাড়বে না ওরা । ওদের কেঁশর ভাগ চীফই এখন হয়, পালিয়েবেড়াচ্ছে-নয়তো বন্দী। ওদের প্রতিনিধি অন্যান্য নেতারা যেমন রেড ক্লাউড,স্পটেড টেইল বা জন গ্রাস এখন শান্তিকামী মানুষ হয়ে গেছে ।'প্রতিনিধি? হাসল নিক । "অসভ্য লোকেদের বেলায় ওই শব্দ মানায় না।''কিছু কিছু ক্ষেত্রে। তবে বিশেষ করে যে-সব নাম আমি বললাম, ওদেরবেলায় ওটাই ঠিক প্রতিশব্দ। কে যে বর্বর অসভ্য আর কে না, সেটা বিতর্কেরবিষয়। ইন্ডিয়ানরা যাযাবর গোছের লোক। নিজের দেশকে তারা নিজেদেরউপযোগী করে রেখেছিল। কোন জটিলতায় যাবার বা কোন পরিবর্তন করারদরকার তারা অনুভব করেনি । তারা' তাদের বীভার, মহিষ আর খোলামেলা জায়গানিয়েই সন্তরষ্ট ছিল।“সাদা লোকেরা এল, তাদের বীভার উধাও হয়ে গেল-মহিষও প্রায় শেষহওয়ার জোগাড় । নদীর ধার থেকে সব কাঠ কেটে নিয়ে গেল ওরা- বন্যারবিরুদ্ধে যেটুকু প্রাকৃতিক নিরাপত্তা ওরা গাছ থেকে পেত তাও গেল ।২-আলেয়ার পিছে ১৭