মূল রচনা থেকে অংশ:

দংশন করিয়াছে। স্বামীর মৃতদেহখানি মলিন হইয়া সোনার পালক্কে পুষ্পশষ্যায় পড়িয়া আছে।আমার যেন বক্ষঃস্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল। আমি রুদ্ধত্বরে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করিলাম, তারপরে কী হইল।দিদিমা বলিতে লাগিলেন, তার পরে--। কিন্তু সে-কথায় আর কাজ কী। সে যে আরও অসমন্ভব।গল্পের প্রধান নায়ক সর্পাঘাতেই মারা গেল, তবুও তার পরে ? বালক তখন জানিত না, মৃত্যুর পরেওএকটা “তারপরে' থাকিতে পারে বটে, কিন্তু সে 'তার-পরে'র উত্তর কোনো দিদিমার দিদিমাও দিতেপারে না। বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুরও অনুগমন করিয়াছিলেন। শিশুরও প্রবল বিশ্বাস। এইজন্য সেমৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায়, কিছুতেই মনে করিতে পারে না যে, তাহার মাস্টারবিহীন একসন্ধ্যাবেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সর্পাঘাতেই মারা গেল। কাজেই দিদিমাকে সেইমহাপরিণামের চিররুদ্ধ গৃহ হইতে গল্পটিকে আবার ফিরাইয়া আনিতে হয়। কিন্তু এত সহজে সেটিসাধন করেন, এমন অনায়াসে--কেবল হয়তো একটা কলার ভেলায় ভাসাইয়া দিয়া গুটি দুই মন্ত্র পড়িয়ামাত্র--যে সেই ঝুপ ঝুপ বৃষ্টির রাত্রে স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মূর্তি অত্যন্ত অকঠোর হইয়াআসে, তাহাকে এক রাত্রের সুখনিদ্রার চেয়ে বেশি মনে হয় না। গল্প যখন ফুরাইয়া যায়, আরামে শ্রান্তদুটি চক্ষু আপনি মুদিয়া আসে, তখনও তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গস্রোতের মধ্যে সুযুপ্তির ভেলায় করিয়া ভাসাইয়া দেওয়া হয়, তার পরে ভোরের বেলায় কে দুটি মায়ামন্ত্পড়িয়া তাহাকে এই জগতের মধ্যে জাগ্রত করিয়া তোলে ।কিন্তু যাহার বিশ্বাস নাই, যে ভীরু এ সৌন্দর্য রসাস্বাদনের জন্যও এক ইঞ্চি পরিমাণ অসম্ভবকে লঙ্ঘনকরিতে পরাঙ্মুখ হয়, তাহার কাছে কোনো কিছুর আর “তার পরে' নাই, সমস্তই হঠাৎ অসময়ে একঅসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে। ছেলেবেলায় সাত সমুদ্র পার হইয়া মৃত্যকেও লঙ্ঘন করিয়া গল্পেরযেখানে যথার্থ বিরাম, সেখানে স্নেহময় সুমিষ্ট স্বরে শুনিতাম--আমার কথাটি ফুরোল,ন'টে গাছটি মুড়োল।এখন বয়স হইয়াছে, এখন গল্পের ঠিক মাঝখানটাতে হঠাৎ থামিয়া গিয়া একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠেশুনিতে পাই--আমার কথাটি ফুরোল না,ন'টে গাছটি মুড়োল না।কেন রে নটে মুড়োলিনে কেন।তোর গরহ্তে--দূর হউক গে, ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া কাজ নাই। আবার কে কোন্দিক হইতে গায়েপাতিয়া লইবে।